ইসরায়েল সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের অন্তত তিনটি পারমাণু কেন্দ্রে তারা সফল হামলা চালিয়েছে। এ ঘটনার পর বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। এই পরিস্থিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মোদি জানান, ইরানের প্রেসিডেন্টের সাথে তার কথা হয়েছে। এবং এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগযোগ মাধ্যমের পোষ্টে মোদি আরও লেখেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে সবিস্তার কথা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনাবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আরও এক বার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক।’এর আগে স্থানীয় সময় শনিবার (২১ জুন) ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলাকে ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে। এ হামলা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সহায়তায় পরিচালিত কর্মসূচিকে হুমকির মুখে ফেলেছে।সংস্থাটি আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বেআইনি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানকে তার বৈধ অধিকার অর্জনে সমর্থন জানানো।বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক আরও জটিল আকার নিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর গয়েশ্বর চন্দ্র রায়
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর গয়েশ্বর চন্দ্র রায়

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ড. ইউনূস যত সুবিধা নেয়ার দরকার Read more

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় গাড়ির হেলপার রাজা মিয়া(২৩) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত  সাড়ে Read more

চন্দনাইশে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি–এলডিপির দুই গ্রুপের সংঘর্ষ
চন্দনাইশে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি–এলডিপির দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপ এবং এলডিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের
চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের

পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪০৯ জন হাসপাতালে ভর্তি Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বায়ুর মান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন