ভোলায় পৃথক দুই ঘটনায় কাজল হোসেন (৫৭) ও নাছির (৪০) নামের দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রোববার (১৭ আগস্ট) মধ্যে রাত থেকে আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর পর্যন্ত ভোলা সদর ও তজুমদ্দিন উপজেলায় পৃথক দু’টি ঘটনায় ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।ঘটনায় নিহতরা হলেন, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে কাজল এবং তজুমদ্দিন উপজেলার শুম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা নাছির মিয়া।জানা গেছে, বিগত শুক্রবার সকালে নিজের অটোরিকশা নিয়ে বাসা বের হয়ে নিখোঁজ হন কাজল। নিখোঁজের ৩ দিন পর গতরাতে ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। ধারণা করা হচ্ছে, তার অটোরিকশাটি ছিনতাই করার জন্য দূর্বৃত্তরা তাকে হত্যা করেছে। অপরদিকে, সোমবার দুপুরে স্থানীয় একটি বাগানে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে নাছির নামের আরেক যুবকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে,  মাদকের টাকার জন্য সুপারি চুরি করতে গিয়ে তার এমন মৃত্যু হয়েছে।সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু: প্রধান উপদেষ্টা
উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু: প্রধান উপদেষ্টা

সমুদ্র উপকূল রক্ষায় সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) সকালে Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

সিংগাইরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড
সিংগাইরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টা Read more

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে। Read more

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।মঙ্গলবার (২৪ Read more

ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ
ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ

বাঁশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেই রাতারাতি নির্মাণ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন