ভোলায় হঠাৎ করেই বেড়েছে সাপের উপদ্রব। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই জেলার জুড়ে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গোখরা, দাড়াশ, শঙ্খিনী, জলপনার মতো বিষধর সাপের দেখা মিলছে এ জেলার গ্রামীণ ও চরাঞ্চল জনপদে। তবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নেই সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত এন্টিভেনম। ফলে চরম ক্ষোভ আর আতঙ্ক বিরাজ করছে জেলার মানুষের মধ্যে।ভোলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ‘চলতি বর্ষা মৌসুমেই সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। তবে, এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মনপুরা উপজেলায়। এই উপজেলাতেই সাপে কাটা রোগীর সংখ্যা ১৩ জন। মৃত্যু হওয়া দুই জনও এই উপজেলার। শীঘ্রই প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম সরবরাহ করে সংকট নিরসনের কথা জানিয়েছেন সিভিল সার্জন।জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। বিশেষ করে অতি জোয়ারের কারণে মাঠ-ঘাট ফসলী জমি ডুবে যাওয়ায় সাপের উপদ্রব বেড়েছে বলে ধারণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, ‘সাপের গর্তে পানি ডুকে যাওয়ায় সাপ গর্ত থেকে বেড়িয়ে লোকালয়ে উঠে আসছে। যার কারণে সাপ আতঙ্ক দেখা দিয়েছে।’জেলাজুড়ে সাপ আতঙ্ক দেখা দিলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপের বিষের প্রতিষেধক এন্টিভেনম নেই। জেলার মনপুরা উপজেলা ব্যতীত বাকি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সাপে কাটা রোগীকে বাইরে থেকে কিনে এনে দিতে হচ্ছে এন্টিভেনম। ফলে, এন্টিভেনম খুঁজতে যেতে হয় শহরের ফার্মেসীতে, এতে সময়ক্ষেপণ হওয়ায় রোগী নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন রোগীর স্বজনরা।স্থানীয়দের মতে, প্রতি বছর বর্ষাকালে নদী-খাল চরাঞ্চল ও নিচু জমিতে পানি উঠে যায়। এতে করে সাপের আবাসস্থল প্লাবিত হয় এবং তারা আশ্রয়ের খোঁজে মানুষের বসতবাড়ির আশপাশে চলে আসে। বিশেষ করে ঝোপঝাড়, খড়ের গাদা, পুকুরপাড়, রান্নাঘর ও টয়লেটের আশেপাশে দেখা মিলছে বিষধর গোখরা, শঙ্খিনী, দাড়াশ ও জলপনার মতো বিষধর সাপের।এদিকে, জেলার মনপুরা উপজেলায় সাপ আতঙ্ক যেন থামছেই না। শুধুমাত্র জুন-জুলাইতেই এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা নিয়ে ভর্তি হয়েছেন ১৩ জন। যার মধ্যে মারা গিয়েছে দুই জন। সবশেষ, গেল ১লা আগস্ট দুপুরে মিতু নামের এক নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী গোসল করার সময় তার ডান পায়ে জলপনা নামক বিষধর সাপে কামড় দেয়। পরে, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তার শরীরে সাপে কাটার প্রতিষেধক এন্টিভেনম দেওয়া হলে, সে সুস্থ হয়ে বাড়ি ফিরে।এছাড়াও, মনপুরা উপজেলায় বিষধর গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে ওই সাপের কামড়ে মারা যান শাকিল নামের এক যুবক। তিনি সাপুড়িয়া ছিলেন। একটি বাসা থেকে সাপটি উদ্ধার করে এনে দীর্ঘ ৮ মাস লালন-পালনের পর, জুলাই মাসে ওই সাপটি দিয়ে খেলা দেখানোর সময় কামড় দিলে তার মৃত্যু হয়।একই উপজেলার ইউনুস ব্যপারী নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি এশার নামাজ শেষে জুতা পায়ে দেওয়ার সময় সাপ কামড় দিলে প্রথমে তাকে ওঝার কাছে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এন্টিভেনম দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মনপুরা উপজেলায় সাপে কাটা ৫ বছরের শিশু নুসরাতের পিতা মিলন মাঝি সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘দিনে শিশুটি খেলার সময় একটি গর্তের সামনে হাত দিলে হঠাৎ গর্ত থেকে একটি দাড়াশ সাপ তাকে কামড় দেয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার শরীরে এন্টিভেনম দেওয়া হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।’বোরহানউদ্দিনে সাপে কাটা হুমাইরা নামক এক শিশুর অভিভাবক জানান, ‘শিশুটিকে সাপে কামড় দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সাপের বিষের প্রতিষেধক এন্টিভেনম নেই। পরে কয়েকটি ফার্মেসী খুঁজে বাইরে থেকে কিনে এনে এন্টিভেনম দেওয়া হয়।’স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন বলছেন, ‘সাপের উপদ্রব প্রতিরোধে জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন। প্রতিটি উপজেলা হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম সংরক্ষণ, জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক নিয়োগের দাবি জানান তারা।’চরফ্যাশনের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নাঈম বলেন, ‘আমরা প্রতি বছর বর্ষায় সাপের উপদ্রব নিয়ে উদ্বিগ্ন থাকি। অথচ প্রতিকার নেই। সরকারের উচিত গ্রামে গ্রামে টিম গঠন করে মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া।’চিকিৎসকরা বলছেন, ‘সাপে কামড় দিলে ভয় না পেয়ে স্থির থাকতে হবে। আক্রান্ত স্থানটিতে কোন জেলি বা বাঁধন দেওয়া যাবে না। অনেক সময় রোগীর স্বজনরা কাটা স্থানের উপরে বাঁধ দেয়, যা টিস্যুর জন্য ক্ষতিকর, এমনকি অঙ্গহানির মতো ঘটনাও ঘটতে পারে। সাপে কাটলে ঝাড়ফুঁকের জন্য ওঝার কাছে না গিয়ে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘বর্ষা মৌসুম আসলে সাপের উপদ্রব কিছুটা বেড়ে যায়। আমাদের বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনমের সংকট রয়েছে। শীঘ্রই টেন্ডার (চাহিদা পত্র) অনুমোদন হলে স্থানীয়ভাবে ক্রয় করে এন্টিভেনম মজুদ রাখা হবে। এর মধ্যে মনপুরা উপজেলায় টেন্ডার দিয়ে এন্টিভেনম মজুদ রাখা হয়েছে। বাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও দ্রুত এন্টিভেনমের সংকট কেটে যাবে।’তিনি আরও জানান, ‘এই সময়ে মানুষকে সচেতন থাকতে হবে। বিশেষ করে রাতে মেঝেতে না ঘুমিয়ে খাটে বা চৌকিতে মশারী টানিয়ে ঘুমাতে হবে। সাপকে আঘাত করা যাবে না। এছাড়াও বাসায় গর্ত রয়েছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ প্রয়োজনীয় হলেও, বর্তমানে ভোলায় সাপের এমন উপদ্রব জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ থেকে উত্তরণের জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ, স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় তিনদিন Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক
ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন Read more

লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

২০২৬ সালে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা বৃহস্পতিবার Read more

যমুনা সেতুতে ট্রাক-দুধবাহী গাড়ির সংঘর্ষে এক ঘণ্টা যানজট
যমুনা সেতুতে ট্রাক-দুধবাহী গাড়ির সংঘর্ষে এক ঘণ্টা যানজট

সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ ১ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। এতে যমুনা সেতুর Read more

কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!
কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!

টানা ৬ মাস ধরে একটি গ্রামে বিভিন্ন বাড়ি-ঘরসহ আসবাবপত্রে অলৌকিকভাবে আগুন ধরছে। এমন ঘটনায় আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী।কুড়িগ্রামের রৌমারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন