বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে গত ৫ মাসে ৪ হাজার ২শ’ ২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ২৩ কোটি ৬২ লাখ টাকার জাটকা, ৬ কোটি ৭২ লাখ টাকার চিংড়ি রেনু, ১৩৫ কোটি টাকার ট্রলার, ২১ লাখ ৬৩ হাজার টাকার মাদক, ২ কোটি ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ, ৭ লাখ টাকার বিদেশি সিগারেট, ১০৯ কোটি ৪০ লাখ টাকার বালু উত্তোলনকারী ড্রেজার এবং দেশী ও বিদেশী ১৫২টি আগ্নেয়াস্ত্র ও গুলি-বোমাসহ ৪৩ জন ডাকাতকে আটক করা হয়েছে।আজ রবিবার (১৭ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এসব তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।তারই ধারাবাহিকতায় গত ৫ মাসে ৪ হাজার দুইশো ২৪ কোটি টাকা মূল্যের ৬৫ কোটি মিটার অবৈধ জাল, এক হাজার ৫০০টি বেহুন্দি জাল ও ৫ হাজার ৬০০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়।এছাড়াও প্রায় ২৩ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা এবং ৬ কোটি ৭২ লাখ পিস চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণসহ চিংড়ি রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়।এছাড়াও কোস্টগার্ড ১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয় এবং সার্চ ও রেসকিউ অভিযানে ৫২০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং জলদস্যুদের কবল থেকে ৪টি ফিশিং ট্রলার ও ৬৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ৫ মাসে ২৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১ রাউন্ড গোলার খোসা, ২৭টি হাত বোমা, ৪টি রকেট ফ্লেয়ার, ৩৯টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ লাখ ৫ হাজার টাকা মূল্যের ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে ৪৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়।তিনি আরও জানান, ২১ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ১৮ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৫টি গাঁজা গাছ ও ৩ হাজার ১৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ২ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৯০০ কেজি হাঙর, ৮৪৫ কেজি শাপলা পাতা, ৩০ হাজার ৮০ কেজি অবৈধ পলিথিন, ১০ হাজার ২৫০ লিটার অবৈধ অপরিশোধিত পাম ওয়েল জব্দ করা হয়।এছাড়াও ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৯০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের সিং এবং প্রায় ৭ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৮৮৯টি বিভিন্ন ধরনের আতশবাজি ও ১৯ হাজার ৬০০ স্টিক বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ মাসে ১০৯ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এছাড়াও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ১ হাজার ১২০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে।তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান
ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান

কুড়িগ্রামের উলিপুরে টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল Read more

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপির একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে পৌঁছেছেন।রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা Read more

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন কিম
পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন কিম

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।সোমবার (১৮ আগস্ট) একটি নৌ ধ্বংসকারী ‘চো হিওন’ Read more

মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি
মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি

মৌলভীবাজার সরকারি কলেজের হোস্টেল ও ব্যবস্থাপনার অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের আলোকে নিয়ে আসা প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী Read more

কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক অসাধারণ মেধাবী কবি ফকির আব্দুল খালেক (৭৮) মারা গেছেন। রবিবার (০১ জুন) রাত ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন