রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের করা ৫টি মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় আটক হন চিন্ময় কৃষ্ণ দাস। পরে চট্টগ্রাম কোতোয়ালী থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।জামিন নামঞ্জুরের পর চিন্ময় দাসের অনুসারীরা চট্টগ্রাম আদালত চত্বরে ৪ ঘণ্টা ধরে পুলিশের প্লিজ ভ্যান অবরোধ করে নৈরাজ্য সৃষ্টি করেন। তারা আদালত চত্বর ও আশপাশের এলাকায় দাঙ্গা, ভাঙচুর, লুটপাট চালান এবং পুলিশের ওপর হামলা করেন। ওই সহিংসতায় চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন।ঘটনার পর দিন, ২৬ নভেম্বর কোতোয়ালী থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ৫টি মামলা দায়ের করে পুলিশ। তদন্তে এসব মামলার প্রত্যেকটিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি হিসেবে শনাক্ত করা হয়।মঙ্গলবার এসব মামলায় তার জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পরিপ্রেক্ষিতে আদালত পাঁচটি মামলাতেই জামিন আবেদন নামঞ্জুর করেন।চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে করা ৫টি মামলাই গুরুতর অপরাধসংক্রান্ত। এসব মামলার প্রত্যেকটিতে রাষ্ট্রের পক্ষে আমরা কঠোর বিরোধিতা করেছি। আদালত পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়
রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল।২৩টি পদের Read more

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির Read more

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় Read more

শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ
শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার Read more

টুঙ্গিপাড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ Read more

রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন
রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করার পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন