নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নের গাংচিলে মৎস্য পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। এনিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য পোনা ব্যবসায়ী গাংচিল গ্রামের হজল হকের ছেলে মো. হান্নান বাদী হয়ে ৪ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন, চর এলাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুস সুবহানের ছেলে মোজাম্মেল (৪৫), মো. ইসমাইল (৩৫), আক্কাস মাঝির ছেলে মো. জামাল (৫০), মোহাম্মদ আলী (২৬)সহ অজ্ঞাত ৫-৬ জন।অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য পোনা ব্যবসায়ী হান্নান নিজ মালিকীয় পুকুরে মাছের পোনা চাষ ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। ৭ জুলাই একই এলাকার ইসমাইল পোনা ব্যবসায়ী হান্নানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় ইসমাইল ও তার সহযোগী মো. জামাল, মোহাম্মদ আলী, মোজাম্মেলসহ ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, গাছের লাঠি, রামদা, কিরিচসহ হান্নান, মিল্লাত, মো. রাকিব, মো. কালামের পুকুরের পাড় কেটে দেয়। এতে তাদের পুকুরে থাকা ১০ লাখ টাকার মাছের পোনা ও মাছ চলে যায়। পরে ১১ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে বিষয়টি জিজ্ঞেস করলে দেশীয় অস্ত্র, গাছের লাঠি, রামদা হাতে নামোল্লেখিত সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে ‘কিভাবে আমাদের চাঁদা না দিয়ে তোরা (তোমরা) মাছ চাষ করবি আমরা দেখবো।’এদিকে অভিযুক্ত ইসমাইল তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই স্থানে সরকারি খাল ছিল বিধায় আমরা ওই পুকুরগুলোর পাড় কেটে দিয়েছি। তবে চাঁদা দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেন খালেদা জিয়া
হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেন খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা Read more

রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন
রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন

সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা ১৫৫ কোটি ৪০ লাখ টাকা মানবিক সহায়তা দিচ্ছে। Read more

জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: রহমাতুল্লাহ
জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: রহমাতুল্লাহ

জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই Read more

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়
গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ Read more

চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়!
চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়!

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরমের দাপট এখনো বিদ্যমান। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থার Read more

স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে
স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন