বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে। তবে অত্যন্ত ধীরগতিতে। আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, আগস্টের ৫ তারিখের আগে এটি প্রণয়ন করতে হবে। কিন্তু যে ধীরগতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে মনে হয় এই সময়ের মধ্যে কী আপনারা এই কাজ করতে পারবেন?’আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের বাক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যান্য ছাত্রসংগঠনের নেতারাও বক্তব্য দেন। তবে ছাত্রশিবিরের কেউ ছিলেন না। সালারউদ্দিন বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের ভাষ্য আমরা পাঁচ মাস আগে জমা দিয়েছি। গত ৯ তারিখে একটি পরিমার্জিত ভার্সন চেয়েছে, আমি নিজে গিয়ে জমা দিয়েছি। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেব। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তা বৈধতাও সেখানে থাকবে।’বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, মন্ত্রী এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর সবাইকে আইনের আওতায় আনতে হবে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সবার বিচার নিশ্চিত করতে হবে।’সালার উদ্দিন আরও বলেন, ‘তবে আমরা যদি হাজারে হাজারে বিচার করি তাহলে জাতিকে সবসময় বিচার এবং প্রতিশোধের বিভক্তির মধ্যে থাকতে হবে। সেজন্য ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এটি আইনের মাধ্যমে ঠিক করতে হবে। যেটা দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপের আরও কয়েকটা দেশে হয়েছে।’ তবে অবশ্যই যারা মানবতাবিরোধী অপরাধ, গুম, খুন, হত্যাযজ্ঞে জড়িত, সে যে বাহিনীর হোক, তাকে ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেন তিনি।সভায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘শেখ হাসিনা কুরুচিপূর্ণভাবে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে সম্বোধন করেছিল। এরপর তার পেটুয়া বাহিনী, হেলমেটলীগ পুরো ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মেয়েদের ওপর হামলে পড়ে, সেটা ইতিহাসে লেখা থাকবে। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল সেখানেও হামলা করেছিল। এটা খুবই বর্বর, নির্মম ছিল। এর প্রতিবাদ সারাদেশে শিক্ষার্থীরা নেমে এসেছিল। এটাই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। সেদিন থেকে শেখ হাসিনার পতনযাত্রা শুরু হয়। ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে পাঁচ আগস্ট এসেছিল।’তিনি বলেন, ‘দেশ আজকে সংকটের দিকে ধাবিত হচ্ছে। এক বছরে আমরা শহীদের বিচার দেখতে পাইনি, বৈষম্যহীন সমাজ দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি- কাঁদা ছোড়াছুঁড়ি, একটি দলকে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে হেনস্তা করা যায়। সংস্কারের নামে আমরা আর কোনো কিছুই দীর্ঘায়িত করতে দিতে চাই না। একটি একটি নির্দলীয় সরকারের অধীন নির্বাচন চাই।’ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে উল্লেখ করে বলেন, ‘সন্ত্রাসী ছাত্রলীগের বিচারের প্রক্রিয়া আমরা এখনও লক্ষ্য করিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও বিচার চাওয়ার কোনো প্রবণতা দেখিনি। আমরা প্রশাসনকে চিঠি, স্মারকলিপি দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকাওয়াস্তে লিস্ট প্রকাশ করেছে, কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের পদক্ষেপ কেউ শুরু করতে পারেনি। এর দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে।’ এসময় বক্তব্য রাখেন- বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক জাবির আহমেদ জুবেল, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের শুভাশিস চাকমা, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাহদী হাসান শিকদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র আন্দোলন এনডিএম-এর মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দীন মুজাহিদ মাহী প্রমুখ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের
মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া Read more

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১৭ Read more

কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার
কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গান্ধাইল এলাকার নিজ Read more

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত Read more

কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির
কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির

আগামী পাঁচ বছর টানা গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে এই প্রস্তাবে দ্বিমত পোষণ Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন