টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন চাপে থাকা অবস্থায় ইসরায়েলের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়ে তারা। তবে শেষ মুহূর্তে নাটকীয় এক গোলেই ৫–৪ ব্যবধানে জয়ের দেখা পায় ‘আজ্জুরি’রা।ম্যাচের শুরুতেই ইতালির ভুলে এগিয়ে যায় ইসরায়েল। ১৬ মিনিটে ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে ৪০ মিনিটে সমতা ফেরান ময়জে কিন। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ইসরায়েল। কিন্তু সেই লিড বেশিক্ষণ থাকেনি, মাত্র ২ মিনিটের ব্যবধানে আবার গোল করে সমতা ফেরান কিন। এরপর গোল করেন মাতেও পলিতানো ও গিয়াকোমো রাসপাদোরির গোলে ৪-২ গোলে এগিয়ে যায় ইতালি।কিন্তু নাটকের পর্দা নামা তখনও বাকি। ম্যাচের শেষদিকে ঘটে নাটকীয় মোড়। ৮৭ মিনিটে বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল, এরপর পেরেৎজ দ্বিতীয় গোল করে ম্যাচে নিয়ে আসে ৪–৪ সমতা। তবে হাল ছাড়েনি ‘আজ্জুরি’রা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সান্দ্রো তোনালির গোলে আবারও এগিয়ে যায় ইতালি এবং সেই গোলই হয় ম্যাচ নির্ধারণী।এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ইতালি। ইসরায়েলের পয়েন্টও ইতালির সমান ৯, কিন্তু তারা একটি ম্যাচ বেশি খেলেছে। অন্য দিকে ৪ ম্যাচের ৪টিতেই জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১২। এই গ্রুপে শুধু শীর্ষ দলই সরাসরি বিশ্বকাপে যাবে। রানার্সআপদের লড়তে হবে প্লে-অফে। ফলে ইতালির ঝুঁকি এখনো কাটেনি।ম্যাচ শেষে ইতালির কোচ গাত্তুসো বলেন, “এই জয় আমাদের খুব দরকার ছিল। কিন্তু আমরা অনেক ভুল করেছি এবং অপ্রত্যাশিত কিছু গোল খেয়েছি। এসব শোধরাতে হবে।”ইতালির পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে ১১ অক্টোবর এস্তোনিয়া, ১৪ অক্টোবর ইসরায়েল (ঘরের মাঠে) এবং ১৩ নভেম্বর মলদোভার বিপক্ষে। ১৬ নভেম্বর তাদের মুখোমুখি হতে হবে নরওয়ের, যেটি হতে পারে গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার
২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার

দেশের পুঁজিবাজারের দরপতন থামছেই না। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার ছয়গুণের বেশি Read more

যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত
যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত

পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত । এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের Read more

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু
কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল মিশ্রিত মদপানের কারণে এসব প্রবাসী Read more

ছোট্ট তুরাইশার পা নেই, পরিবারে এখন শুধু আর্তনাদ
ছোট্ট তুরাইশার পা নেই, পরিবারে এখন শুধু আর্তনাদ

একটি পাঁচ বছরের নিষ্পাপ শিশুর স্বপ্ন ভরা ছোট্ট জীবনটা যেন মুহূর্তেই থমকে গেল। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার ডান পা Read more

পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!
পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি আদান-প্রদানকে কেন্দ্র করে রমরমা বাণিজ্য গড়ে উঠছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আউটসোর্সিং ও রাজস্ব Read more

নাটোরে জমিজমা বিরোধের জেরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ
নাটোরে জমিজমা বিরোধের জেরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচি খালেদা বেগম (৪৫) কে কুপিয়ে হত্যা এবং খালেদার ছেলে সেলিমকে কুপিয়ে জখম করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন