গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) ফেসবুকে ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মনির এক অজ্ঞাত নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গাজীপুর জুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন অসামাজিক কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও দলের ভাবমূর্তির জন্য হানিকর। তারা মনিরের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ জানান, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে মনিরের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা আমরা বরদাস্ত করব না।”তবে এ বিষয়ে বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার  যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কোন ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক
ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক Read more

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী Read more

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন