চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ দুজন নিহত হয়েছেন। রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএম গেট সংলগ্ন বানুর বাজার এলাকায় এবং গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে নৈশ প্রহরী মো. হাসান (৪৫) এবং ট্রাকচালকের সহকারী মো. সৈকত (২৬)।প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে মহাসড়কের পাশে খালে ময়লা ফেলে ফেরার সময় ঢাকা মুখী একটি অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন নৈশ প্রহরী মো. হাসান।অন্যদিকে শনিবার রাত ২টার দিকে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকচালকের সহকারী সৈকত ছিটকে পড়ে যান এবং নিজ ট্রাকের চাকায় পিষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। রোববার ভোরে চমেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, অজ্ঞাত গাড়ির চাপায় নিহত নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এদিকে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম জানান, ট্রাকচালকের সহকারীর মরদেহও চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব
দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড. ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য Read more

মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ
বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬।চাকরির বিবরণপদের নাম: Read more

নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বঘোষণার মাধ্যমে চার গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি
মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি

বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, প্রবাসী মুজিবনগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন