নাটোরের বাগাতিপাড়ায় এক অনন্য ঘটনার শিকার হয়েছেন যুবক সামিউল ইসলাম সামি। দাফনকাজ শেষে হারানো মোবাইল ফোনটি তিনি কবর থেকে খুঁজে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালেই জয়ন্তীপুর ইউনিয়নের দয়ারামপুর সামাজিক কবরস্থান থেকে ফোনটি উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সামি জানাজা ও দাফনকাজে অংশ নেন এবং মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে কবর পর্যন্ত যান। দাফনের পর বাড়ি ফিরে পকেট থেকে ফোনটি না পেয়ে সন্দেহ হয় যে ফোনটি কবরস্থানে পড়ে থাকতে পারে।সামিউল ইসলাম সামি জানান, আমি নিশ্চিত ছিলাম ফোনটি কবরেই রয়েছে। কারণ ফোনটি রিং করছিল, যদি কেউ পেতো তো নিশ্চয়ই বন্ধ করে দিত বা সিম খুলে ফেলত। আলহামদুলিল্লাহ, সকালে কবর খুঁড়ে ফোনটি উদ্ধার করেছি।জয়ন্তীপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রউফ বলেন, মোবাইলটি কবরের উপরের অংশে থাকার কারণে সহজেই উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণত দাফনের সময় কবরের উপর খাপাচি দিয়ে মাটি দেওয়া হয়, মোবাইলটি সেই খাপের উপরের দিকে অবস্থান করায় গভীরে না গিয়ে পাওয়া গেছে। এটি সত্যিই বিরল এবং আশ্চর্যজনক ঘটনা।স্থানীয় প্রতিবেশী মুসা আলম বলেন, এমন ঘটনা আগে কখনো দেখিনি। কবর থেকে মোবাইল ফোন বের হওয়া সত্যিই বিস্ময়কর। সামি খুব খুশি হয়েছে এবং আমরা সবাই অবাক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সদরের ৯নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের Read more

১০ বছরের সাজা থেকে হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম
১০ বছরের সাজা থেকে হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে খালাস Read more

নির্বাচনী তফসিলে ইসির সংশোধন
নির্বাচনী তফসিলে ইসির সংশোধন

আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন Read more

শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার
শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার

আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। বর্ষায় ধানের জমি পানিতে ভরে যায়।এ জমিতে পোকা-মাকড় সহ বিভিন্ন প্রজাতির মাছ থাকে। এক শ্রেণীর বেকার Read more

খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু
খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী Read more

কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া স্ট্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রুদ্র পাল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন