ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আনুমানিক এক লাখ ৬৮ হাজার টাকা মূল্যমানের ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া এলাকার মিরেরবাগ কবরস্থানের পাশ থেকে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই স্থান থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ সাগর (৩২) তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, অভিযানে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬৮ হাজার টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, মোঃ সাগর একজন পেশাদার মাদককারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।র‍্যাব আরও জানায়, মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। এ কারণে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে র‍্যাব। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১০।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা, আলোচিত ধর্ষক গ্রেফতার
নাগরপুরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা, আলোচিত ধর্ষক গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের এক স্কুল ছাত্রী (১৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে স্থানীয় এক লম্পট। এক Read more

পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড
পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের উত্তরপ্রদেশে কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। এতে কোনো কুকুর যদি পরপর দুইবার বিনা উস্কানিতে মানুষকে কামড় দেয়, Read more

সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানি‌য়ে ঢাকা ত্যাগ ক‌রে‌ছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।বৃহস্প‌তিবার Read more

Beef Casino im Überblick: Spielangebot, Bedienung und wichtige Hinweise
Beef Casino im Überblick: Spielangebot, Bedienung und wichtige Hinweise

Ein Online-Casino lässt sich leicht an glänzenden Bannern und großen Versprechen erkennen. Aussagekräftiger ist, was passiert, wenn man sich durch Read more

নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ
নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর–পাচুড়িয়া এলাকায় দাঁড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের এক নীরব সাক্ষী প্রায় ১০০ বছর পুরোনো Read more

`নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে’
`নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে’

আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন