টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়ার ওপর প্রভাব খাটিয়ে হামলা ও ভয়ভীতির মাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রামের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক বাবুল মিয়া। এদিকে সিনিয়র শিক্ষক কতৃক হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য শিক্ষকরা।জানা যায়, গত ১৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে শিক্ষকরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বাবুল মিয়ার ওপর অতর্কিত হামলা চালান ও মেরে ফেলার জন্য গলা চিপে ধরেন। একপর্যায়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেয়াসহ হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় বিদ্যালয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হামলাকারী ওই শিক্ষকের বিচার দাবি করে ক্লাস বর্জন করেন অন্যান্য শিক্ষকরা। এর আগেও ২০২২ সালের মার্চ মাসে এক শিক্ষার্থীকে অশালীন ভাষায় গালিগালাজ ও তার বাবা-মাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয় এবং শিক্ষক হাবিবুর রহমান সংগ্রামের শাস্তির দাবি তোলে। এ ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।ভুক্তভোগী শিক্ষক বাবুল মিয়া জানান, শারিরীকভাবে লাঞ্ছিতসহ দুই মিনিটের মধ্যে বিদ্যালয় ত্যাগ না করলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সকল শিক্ষক এর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যকম বন্ধ রাখা হয়। অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম বলেন, অভিযোগপত্রে একটু বেশি বলা হয়েছে। বিষয়টি সকল শিক্ষক বসে মিমাংসা হয়েছে।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিনয় কৃষ্ণ বসাক সাথে একাধিকার বার যোগাযোগ করতে চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান বলেন, বিষয়টা জেনে ব্যবস্থা নেওয়া হবে।জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, এটা দুঃখজনক ঘটনা। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ১১ জন আহত Read more

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থী সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। শনিবার Read more

ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস
ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস

অবরুদ্ধ গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যেও মাঝেমধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে। সেই ধারাবাহিকতায় Read more

বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা, রাজপথ কাঁপাল হাজারো জনতা
বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা, রাজপথ কাঁপাল হাজারো জনতা

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবারও রাজপথে নেমেছে কুমিল্লার সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী Read more

জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা
জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা

নিজের ঘর তোলার স্বপ্ন ছিল বহুদিনের। স্বামী-সন্তানকে নিয়ে শান্তিতে থাকার ইচ্ছে থেকেই জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করেছিলেন স্থানীয় এক নারীর Read more

নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ
নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন