আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এ সব সুযোগ-সুবিধা নিয়ে সারা দেশের মতো চট্টগ্রামেও আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’। রবিবার (২৫ মে) নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এই স্লোগানে  ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খান এই মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা ভূমি অফিসে এই মেলা শুরু হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম। মেলা উপলক্ষে  ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত সেবা প্রার্থীরা ৩ দিনের মধ্যেই আবেদনসহ নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।মেলায় ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে  বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর,   সকল করণিক ভুলের সংশোধন, সপ লাইসেন্স বা চান্দিনা ভিটি নবায়ন, সেবা বূথে হোল্ডিং খোলার আবেদন, ভিপি নবায়ন সম্পন্নসহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম বিষয়ে সেবা দেয়া হবে।এসময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ ভূঞাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান বলেন, ভূমি মেলা উপলক্ষে তিন দিনের মধ্যে নামজারি খতিয়ান প্রদান সহ ভূমির যাবতীয় সমস্যা গনশুনানির মাধ্যমে সমাধান করা হবে। নামজারির আবেদন এখান থেকে করলে সেটা বিনামূল্যে করতে পারবে। সেবা গ্রহীতারা যেন কোন দালালের মাধ্যমে কাজ না করে। সর্বোচ্চ সেবা দিতে ভূমি অফিস বদ্ধ পরিকর।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের Read more

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি

আজ মঙ্গলবার (২৭ মে) থেকে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (২৬ মে) রাতে সচিবালয় নিরাপত্তা Read more

শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান Read more

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার Read more

হোন্ডার সাবেক জিএম এখন ‘স্ত্রীর সহকারী’, লিংকডিন টাইটেলে ভাইরাল প্রোফাইল
হোন্ডার সাবেক জিএম এখন ‘স্ত্রীর সহকারী’, লিংকডিন টাইটেলে ভাইরাল প্রোফাইল

সাধারণত লিংকডিনে চাকরির টাইটেল বলতে আমরা বুঝি ‘সিনিয়র ম্যানেজার’, ‘ডিরেক্টর অব স্ট্র্যাটেজি’, কিংবা ‘চিফ ইনোভেশন অফিসার’। কিন্তু নয়ডার বাসিন্দা অনিল Read more

বরগুনায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান
বরগুনায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

বরগুনার পাথরঘাটায় সড়কে পরিবহন শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন