আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন।প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ‘তিনি বলেছেন যে, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে’।তিনি বলেন, তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়।শফিকুল আলম বলেন, সবাই একসঙ্গে বসাতে তিনি বলেছেন যে তিনি মনে সাহস পেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে; যাতে আমরা এগোতে না পারি। যাতে সবকিছু কলাপস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।’ ‘প্রধান উপদেষ্টা আরও বলেছেন, যারা এই কনসপারেসি করছে, তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকেন’।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্যমাত্রা ছড়িয়ে ৪১ কোটি ৬৪ লাখ টাকা মুনাফায় মোংলা বন্দর
লক্ষ্যমাত্রা ছড়িয়ে ৪১ কোটি ৬৪ লাখ টাকা মুনাফায় মোংলা বন্দর

মোংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ Read more

সিংড়ায় দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের সভাপতি গ্রেফতার
সিংড়ায় দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের সভাপতি গ্রেফতার

নাটোরের সিংড়ায় অনুমোদন বিহীন ব্যক্তিগত বিএনপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া আর্মি ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা Read more

পল্লী বিদ্যুৎকর্মীকে শিকলবন্দি করে হুমকি, নারী গ্রাহক আটক
পল্লী বিদ্যুৎকর্মীকে শিকলবন্দি করে হুমকি, নারী গ্রাহক আটক

বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে বরগুনা সদর উপজেলায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকলে বেঁধে হুমকি দিয়েছেন।সোমবার Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক
১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) Read more

শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন