নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সালমান খন্দকার (২৪) হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যাক্তির নাম মসিয়ার মোল্যা (৪০)। নিহতের ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত রবিবার (১১ মে) রাতে মামলার এজাহার নামীয় ১৭নং আসামি মসিয়ার মোল্যাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মসিয়ার উপজেলার শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে।সোমবার (১২ মে) বিকালে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আসামীদের সাথে সালমান খন্দকারের পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘদিন ধরে গ্রাম্য ও সামাজিক দলাদলি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৮মে সালমান খন্দকার নামের যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার করে। ইতিপূর্বে এলাকায় উল্লিখিত আসামিদের বিরুদ্ধে নাশকতা মামলা হয়। নাশকতা মামলায় আসামি শ্রেনীভুক্ত হওয়ায় তাদের প্রতি ক্ষিপ্ত হইয়া থাকে। গত বৃহস্পতিবার ৮মে আনুমানিক রাত ১০টার দিকে গ্রেফতারকৃত আসামিসহ এজাহারনামীয় আসামীগণ নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া সাকিনস্থ কালুর ইট ভাটায় ভিকটিম সালমান খন্দকারকে হত্যা করিবার জন্য পরিকল্পনা করে। গত বৃহস্পতিবার ৮ মে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে আসামি ফরিদ আলী, সন্তু কাজী, কালাম কাজী, আলিম কাজী, অছি কাজীগণ বাদীর বাড়ীতে আসিয়া বাদীর ভাই সালমানকে বলে বালি বেচা-কেনা নিয়ে জরুরী কথা আছে, কালুর ইট ভাটায় একটা জরুরী মিটিং আছে। তখন সালমান খন্দকার সরল বিশ্বাসে ব্যবসায়িক কাজের বিষয়ে আলোচনার জন্য আসামিদের সাথে  সালমান খন্দকার এর সাথে থাকা কাজী মশিয়ার রহমান পিন্টুর মোটর সাইকেল যোগে যায়। সেখানে যাওয়ার পর ২ঘন্টা অতিবাহিত হইবার পর বাদী তার ভাই সালমানের মোবাইলে ফোন দিলে রিসিভ করে না। তখন তাদের সন্দেহ হয় এবং বাদী উল্লিখিত আসামীদের বাড়ীতে ঐ রাতে গিয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামিদের বাড়ীতে পায় না এবং তাহাদের ফোন বন্ধ বলিয়া তাহাদের বাড়ীর মহিলারা জানায়। বাদী তার চাচা রিপন খন্দকার, মুকুল খন্দকার, মনির খন্দকারদের লইয়া কালুর ইট ভাটাসহ বিভিন্ন জায়গায় সালমানকে খোঁজাখুজি করিয়া কোথাও পায় না। পরবর্তীতে গত শুক্রবার ৯ মে সকাল সাড়ে আটটার দিকে বাদী লোক মারফত জানতে পারে তার ভাইয়ের লাশ রক্তাক্ত জখম অবস্থায় আড়পাড়া কালুর ইটের ভাটার দক্ষিণে সৈয়দ ওমর আলীর জমিতে পড়িয়া আছে। তখন বাদীসহ তার পরিবারের লোকজন লাশের খবর পাইয়া দৌড়াইয়া আড়পাড়া সাকিনস্থ ৫৬নং কাওলিডাঙ্গা মৌজায় সৈয়দ ওমর আলীর জমিতে আমার ভাইয়ের লাশ দেখিতে পায়।স্বগ্রামী মৃত সবুজ খন্দকারের ছেলে বেলায়েত খন্দকার জানায়, তার পুত্র আব্দুল্লাহ খন্দকার সহ মোটর সাইকেল যোগে গত ৮ মে দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে শুলটিয়া গ্রাম হইতে নিজের বাড়ীতে কালুর ইটের ভাটার পার্শ^ দিয়া আসার সময় মটর সাইকেলের আলোতে দেখিতে পায় গ্রেফতারকৃত আসামি মশিয়ার মোল্যাসহ এজাহারনামীয় আসামিরা ও অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা দেশীয় মারাত্মক অস্ত্রাদি সহ বৈঠক করছে। তখন বেলায়েত খন্দকার কোন কিছু জিজ্ঞাসা করিবার পূর্বে আসামীরা বলে “আজ যা দেখিলি তা প্রকাশ করিলে খুন হইয়া জাবী”। তিনি প্রাণ ভয়ে রাতে উক্ত কথা কউকে ভয়ে বলিতে পারি নাই মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। নিহতের ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের পর লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত রবিবার (১১ মে) শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মসিয়ার মোল্যাকে নিজ বাড়ি হতে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫

তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ
রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের Read more

রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) Read more

কালকিনিতে হর্ণ বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০
কালকিনিতে হর্ণ বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ণ বাজানোকে কেন্দ্র করে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত Read more

ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে লন্ডনের হাসপাতালে ছুটে গেলেন রোজিনা
ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে লন্ডনের হাসপাতালে ছুটে গেলেন রোজিনা

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন