টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খন্দকার আমিনুল ইসলাম (৫২) এবং ছেলে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি খন্দকার ফরহাদ হোসাইন (৩০)। শুক্রবার (২ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট ২০২৪ ইং দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্রজনতার মিছিলে খন্দকার আমিনুল ইসলামসহ  অজ্ঞাত আরো ৩০০/৪০০ লোক পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রনিয়ে ছাত্রজনতার উপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জবর দখল করার কাজে লিপ্ত ছিল। বর্তমানে তিনি দেশের ভাবমূর্তি খুন্য করার লক্ষে গোপনে কাজ করে যাচ্ছে।অপরদিকে খন্দকার ফরহাদ হোসাইন গত ৪ আগষ্ট ২০২৪ ইং বেলা ২.৩০ ঘটিকায় টাঙ্গাইলের  মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার উপর দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়। এসময় খন্দকার ফরহাদ হোসাইন তার সতীর্থদের নির্দেশ দেন ছাত্রদের শেষ করে দেয়ার জন্য।  অতপর তার সতীর্থরা ছাত্রজনতার উপর গুলি চালায়। এসময় একাধিক ছাত্র আহত হয়।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা থাকায় তাদের আটক করে খন্দকার আমিনুল ইসলামকে মধুপুর থানায় ও ছেলে খন্দকার ফরহাদ হোসাইনকে মির্জাপুর থানায় প্রেরন করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির সঙ্গে পিকাপের সংঘর্ষে পিকাপের চালক সজল মিয়া (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে হঠাৎ সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান ‘সামরিক অভিযান’ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন Read more

চেকপোস্টে কড়া নজরদারি, গুরদাসপুরে গাঁজাসহ আটক ১
চেকপোস্টে কড়া নজরদারি, গুরদাসপুরে গাঁজাসহ আটক ১

নাটোরের গুরুদাসপুরে নিরাপত্তা চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির পকেটে গাঁজা এবং একটি কাঁচি (সার্জিক্যাল ফোর্সেপ) পাওয়ায় তাকে আটক Read more

ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক
ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক

ভোলার দৌলতখানে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর অস্ত্র তৈরীর কারিগর ও ডাকাত দলের দুই সদস্যকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন