ভোলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ মৎস্য সংরক্ষণ কর্মশালা, র‍্যালী ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রোববার (২৫ মে) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় মৎস্য সংরক্ষণ ও আহরন সম্পর্কে একটি র‍্যালী ও জেলেদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।এর আগে, সকাল ৯টায় কোস্টগার্ড দক্ষিন জোনের বিসিজি বেইজ ভোলায় স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, মৎস্যজীবি সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় মাছের প্রজনন, উৎপাদন, সংরক্ষন ও জাটকা নিধন অভিযানে নিয়মিত টহল কার্যক্রম করা আসছে। এছাড়াও উপকূলীয় মানুষের চিকিৎসা সেবা ও জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ নানা রকম কর্মসূচি অব্যাহত রয়েছে। এছাড়াও মাদক, নদীকে জলদস্যু মুক্ত, বনজ সম্পদ রক্ষাসহ নৌযান ও নৌপথে মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ডের অভিযান চলবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু

ঢাকা উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে Read more

গৌরনদীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৌরনদীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল জেলার গৌরনদীতে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বসত ঘরের আড়ার সাথে ঝুলছিলো কলেজ ছাত্রী ইতি শিয়ালীর Read more

চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু

বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, Read more

‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস
‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস

চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।সোমবার Read more

হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু
হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি অংশের হালদা নদীতে পড়ে নুরুদ্দিন মঞ্জু (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সুয়াবিলের Read more

দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!

দীর্ঘ ১৪ বছর পর ভারত তিন দিনের ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। এ সফরের শেষ গন্তব্য হিসেবে দেশটির রাজধানী দিল্লিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন