ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। ফিট হওয়ার জন্য দুটো বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হয়, প্রথমটি হচ্ছে ডায়েট আর দ্বিতীয়টি হচ্ছে ব্যায়াম। যারা কখনোই ফিটনেস সচেতন ছিলেন না, তারা হঠাৎ করে কোন ধরনের ব্যায়াম করবেন বুঝে উঠতে পারেন না। আবার এ কথাও সত্য, শরীরকে প্রস্তুত না করেই কাল থেকে দৌড়াতে বা ওয়েট ট্রেনিং শুরু করলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। আমাদের সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। তবে সঠিক নিয়ম না জেনে ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা থাকে।ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমরা যদি নিয়মিত কিছু ব্যায়াম, শরীর চর্চা বা শারীরিক পরিশ্রম না করি, অদূর ভবিষ্যতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অন্য কোনো কিছু না করলে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন।ব্যায়ামের শুরুতেই আপনার ওজন, বিএমআই ইত্যাদি লিখে রাখুন, কেমন উন্নতি হচ্ছে তা প্রতিমাসে খেয়াল করুন। ভরপেট খাবার খেয়ে ব্যায়াম করা যাবে না। খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর ব্যায়াম করুন। হালকা ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরে ব্যায়াম করুন। প্রথমেই ভারী ব্যায়াম করা ঠিক নয়।যেভাবে শুরু করবেন ব্যায়ামরুটি: প্রথমে শরীরকে নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টা দিতে হবে। যেকোনো ধরনের কার্ডিও এক্সারসাইজ দিয়ে শুরু করাটা সব সময়ই ভালো।হাঁটা: হাঁটা দিয়ে শুরু করাটা সব সময়ই ভালো। বিশেষ করে সমান রাস্তায় যদি সঠিক জুতা পরে হাঁটতে পারেন, তাহলে ক্রমেই শরীরের জোর বাড়বে। ধীরে ধীরে হাঁটার সঙ্গে সঙ্গে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যোগ করুন। প্রতি সপ্তাহে হাঁটার গতিবেগ বা দূরত্ব বাড়াতে শুরু করুন।সাঁতার: সাঁতার যেকোনো বয়সে শেখা যায়। আর সাঁতার কাটলে পুরো শরীরের ব্যায়াম হয়। নিয়মিত সাঁতার কাটলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠবে ফুসফুস। অল্প দিনেই পার্থক্য টের পাবেন। শরীর টোনড থাকবে নিয়মিত সাঁতার কাটলে।তাই চি: জুডো বা কারাতের চেয়ে তাই চি চির পরিচিতি কম, কিন্তু এই চাইনিজ মার্শাল আর্টে শরীর ও মন রিল্যাক্স করার উপযোগী নানা পোজ প্র্যাকটিস করা হয়। যারা একটু বেশি বয়সে শুরু করছেন, তাদের জন্য তাই চি খুব ভালো অপশন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যালান্স সংক্রান্ত সমস্যা শুরু হয়, সে ক্ষেত্রে দারুণ কাজে দেবে এই টেকনিক।যোগব্যায়াম: যোগব্যায়াম যে কতটা উপকারি, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সারা দুনিয়া এখন যোগ শিক্ষায় মন দিয়েছে। আপনিই বা পিছিয়ে থাকেন কেন!ব্যাডমিন্টন: ব্যাডমিন্টনেও আপনার ব্যালান্স আগের চেয়ে ভালো হওয়ার কথা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত
আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর Read more

বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগালি
বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগালি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন সারোয়ার হোসেন রাব্বি নামের এক Read more

আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

স্পেনে ফিরে এসে ভয়াবহ এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ। সোমবার (৬ অক্টোবর) Read more

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন