দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা শিক্ষককের কাছে ভূয়া ডিএসবি পুলিশ সদস্যর পরিচয় দিয়ে টাকা দাবির  অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২০ এপ্রিল) দুপুর দুইটার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সুজন মিঞা। আটককৃত ওমর ফারুক দিনাজপুর সদর থানার পাঁচপুল হাজীপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানান, আটক ওমর ফারুক দুপুর বারোটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়নের আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসায় যায়।  গিয়ে এনটিআরসিএ কতৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের তথ্য পাঠানোর কথা বলে। এসময় নিজেকে পুলিশের ডিএসবি সদস্য পরিচয় দিয়ে মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত শিক্ষককের কাছে টাকা দাবি করে। পরে তার কথাবার্তা সন্দেহ জনক মনে হলে স্থানীয় জনতা সহ তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বাগদোড় মাদ্রাসা সুপার মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, আটক ওমর ফারুক একই দিন তার মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক তারেক হোসেন এর কাছ থেকে, মোবাইলে সার্টিফিকেট ও আইডি কার্ডের ছবি তুলে পুলিশের তথ্য পাঠানোর কথা বলে ৩ হাজার টাকা নিয়ে আসে। আটকের খবর পেয়ে থানায় এসে জিজ্ঞাসা করলে সে স্বীকার করেছে বলে জানান তিনি।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুজন মিঞা বলেন, ভূয়া ডিএসবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষককের কাছে টাকা দাবি করায় স্থানীয় জনতা ওমর ফারুক নামে একজনকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পৌঁছালে স্থানীয় জনতা আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়।এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দুটি ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে।মঙ্গলবার (১২ Read more

ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙামোড় Read more

ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)
ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)

অ্যাশেজ টেস্টের গুরুত্বপূর্ণ দিনের খেলা আজ। লিভারপুল, ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ নামবে নিজেদের লিগে ভিন্ন ম্যাচে।ক্রিকেটমাউন্ট মঙ্গানুই টেস্ট, ৩য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট Read more

গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

মনু মিয়া ‘শেষ ঠিকানার কারিগর’। মনের গহিনে পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা—কবর। কারও Read more

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

শেষ পর্যন্ত জয়ের পথেই ফিরল বাংলাদেশ দল। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের সম্ভাবনা এখনো ধরে রেখেছে Read more

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান
ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতি পুনরায় নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন