আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত করেছে আরেক এশিয়ান দল দক্ষিণ কোরিয়াও। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় এই আসরটি অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে মোট ৪৮টি দল।আয়োজক হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আগেই মূল পর্বে জায়গা পেয়েছে। গতকাল বাছাইপর্বের মাধ্যমে আরও সাতটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে।উজবেকিস্তানের জন্য গত রাতের ম্যাচে সমীকরণটি ছিল খুবই সহজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র কিংবা জয় পেলেই তারা পৌঁছে যাবে বিশ্বকাপে। দলটি সেই লক্ষ্য পূরণ করে গোলশূন্য ম্যাচে ড্র করে বিশ্বকাপে প্রথমবারের মতো পা রাখল।অন্যদিকে ইরাককে ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে তারা ১১তম বারের মতো টানা বিশ্বকাপের মঞ্চে জায়গা পেয়েছে। এদিকে জর্ডান ৩-০ ব্যবধানে ওমানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে শুধু জয় নয়, তাদের জন্য দক্ষিণ কোরিয়ার জয়টিও গুরুত্বপূর্ণ ছিল। যা একসাথে হয়ে যাওয়ায় জর্ডানের জন্য বিশ্বকাপের দরজা খুলে যায়।বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের অবস্থান ৫৭তম। প্রায় ৩ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশটি ১৯৯২ সালে স্বাধীনতা অর্জনের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। ২০০৬ সালে দলটি বিশ্বকাপে ওঠার কাছাকাছি গিয়েছিল, তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সে সময় একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে পুনরায় খেলা হয়, এবং অ্যাওয়ে গোলের নিয়মে তারা বাদ পড়ে। বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো:আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও নিউজিল্যান্ড।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামানকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে Read more

অবশেষে মেট্রোরেল চলাচল শুরু
অবশেষে মেট্রোরেল চলাচল শুরু

দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে পুনরায় চালু হয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা কার্যক্রম। ঢাকা ম্যাস ট্রানজিট Read more

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে Read more

ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা
ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে অশোভন ভাষায় গালিগালাজ ও ‘উলঙ্গ করে পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস যেন দালালদের ঘুস-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।কোন রাখঢাক ছাড়াই চলছে ঘুসের লেনদেন।দালাল ছাড়া এখানে হয় না কাজ,এমনকি Read more

আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম
আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম

‘আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না। এবার সময় এসেছে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার’—এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন