ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা এ মশাল মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সেনাবাহিনী ও পুলিশ ভিপি নুরের উপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্তর্বর্তীকালীন এনজিও সরকার তাকে রক্তাক্ত করেছে। ২০১৮ সাল থেকে রাজপথে আন্দোলনের মাধ্যমে তিনি যেভাবে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন হয়েছিল। অথচ আজও বিভিন্ন বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দেশে দমন–পীড়ন চালাচ্ছে।’ বক্তারা ৭ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেফতারের দাবি জানান।অন্যদিকে নুরুল হক নুরের নিজ গ্রাম চরবিশ্বাস ইউনিয়নেও রাতেই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এছাড়া উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নেও পৃথক মিছিল অনুষ্ঠিত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা
বেনাপোলে ৯.২০ লাখ টাকার জাল নোটসহ প্রতারক ধরা

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে
ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র ৪ থেকে ৫ দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম Read more

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সকাল সাড়ে Read more

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক Read more

মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের : ট্রাম্প
মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের : ট্রাম্প

রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের। এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন