দ্বিতীয় বিয়ের পর থেকে সংসারে অশান্তি বেড়ে গিয়েছিল। গৃহবধূ হনুফা বেগমের জীবনে নামতে থাকে নির্যাতনের অন্ধকার। শেষমেশ সেই নির্যাতনেরই পরিণতি কি মৃত্যুই?—এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গুটিয়া নর্থ টাউন এলাকায়।গত বুধবার (৩০ জুলাই) দুপুরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৪৫ বছর বয়সী হনুফার মরদেহ। ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে মনে করা হলেও, পরিবার ও প্রতিবেশীদের সন্দেহ—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।নিহতের ভাই মো. রাব্বি জানান, প্রায় পাঁচ বছর আগে হনুফার স্বামী কবির হোসেন গোপনে দ্বিতীয় বিয়ে করেন সেলিনা আক্তারকে। সেই থেকেই হনুফার জীবনে নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। ‘আমার বোনকে প্রায়ই মারধর করা হতো, গালিগালাজ করত। আমরা আগেও থানায় অভিযোগ করেছিলাম।’এদিকে নিহত হনুফার স্বামীর পরিবারের দাবি, ঘটনার দিন হনুফা নিজের কক্ষে ছিলেন। দুপুরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে যায়, পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসকরা সন্দেহ প্রকাশ করে বলেন, এটি হয়তো সাধারণ আত্মহত্যা নয়।এ ঘটনায় শুক্রবার (০১ আগস্ট) রাতে নিহতের ভাই রাব্বি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কবির হোসেন এবং তার দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তারকে।ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, ‘হনুফার জীবনে যে অশান্তি ছিল, তা অনেকেই জানত। কিন্তু এমন পরিণতি কেউ কল্পনা করেনি।’টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর
সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

বিশ্বকাপ আবারও ডাকল মিশরকে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দলটি। আর Read more

চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ
চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে একটি ট্যাগবোট জাহাজ। প্রায় দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের Read more

কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার ঘটনায় উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ
জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার ঘটনায় উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

উল্লাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল থেকে জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলায় শিক্ষার্থীসহ সাধারণ জনতা ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি Read more

শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা
শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের রবিবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন