রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা করার ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় দুইজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন। আসামিরা হলেন- মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)।এর আগে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা
করে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন মাহমুদুল হাসান মহিনের ১০ দিন, অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন একই থানার উপপরিদর্শক মো. মনির। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আদালত মাহমুদুল হাসান মহিনের ৫ দিন এবং তারেক রহমান রবিনের ২ দিনের রিমান্ডের আদেশ দেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে Read more

যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৪৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর)  জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে তারা Read more

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি Read more

বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।বুধবার(৩০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে Read more

সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার
সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন