নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই ইসমাইলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ১১টার দিকে উপজেলার হাতিয়ানদহ এলাকায় এ ঘটনা ঘটে। ইসরাফিল ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানায়, ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন পূর্বে চাপাইনবাবগঞ্জ থেকে সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় এসে বাড়ি করেন। তারা রাজমিস্ত্রির কাজ করেন। আজ সকালে এলাকাবাসী ইসরাফিলের চিৎকারে এগিয়ে আসি এ সময় ইসরাফিলকে রাস্তার ধারে দুই হাত কাটা অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার আপন বড় ভাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি জানান তারা।  সূত্রে জানা যায়, ইসরাফিলের সহধর্মিণীর সাথে তার বড় ভাই ইসমাইলের প্রেমের সম্পর্ক আছ মাঝে মধ্যে তাদের মধ্যে এসব বিষয় নিয়ে ঝামেলা হতো মারামারিও হতো ইসরাফিলেরা চার ভাই সেই সবার ছোট।আহতের বাবা তাইজুল ইসলাম বলেন, ইসরাফিল ও ইসমাইলের মধ্যে মাঝেমধ্যে ঝামেলা বাঁধতো আমি মিটিয়ে দিতাম তবে কি নিয়ে ঝামেলা হতো এমন প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

নতুন বেতন কমিশন গঠন করল সরকার
নতুন বেতন কমিশন গঠন করল সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির Read more

যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে Read more

৪২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে অলআউট!
৪২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে অলআউট!

ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে অবিশ্বাস্য একটি ম্যাচ হয়ে গেল। যেখানে প্রতিপক্ষের দেয়া ৪২৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ Read more

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক Read more

নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন