জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যৌথ উদ্যোগে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অনিয়মিত কোর্সের (সান্ধ্যকালীন) ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার (১৫ জুলাই) নিয়মিত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অনিয়মিত কোর্সের (সান্ধ্যকালীন) ক্লাস ও পরীক্ষা এবং আগামী মঙ্গলবার (১৫ জুলাই) নিয়মিত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।এছাড়া অফিসসমূহ যথারীতি খোলা থাকবে, বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। Read more

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বরজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (৫ নভেম্বর) Read more

আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট Read more

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী
ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন