ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে (৩৫) নির্মমভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ‘মূলহোতা’ হিসেবে চিহ্নিত নিবির ইসলাম অনিককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বুধবার (৩১ ডিসেম্বর) গ্রেফতার অনিককে ময়মনসিংহে এনে আদালতে হাজির করা হয়।গ্রেফতারকৃত অনিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলার মধ্য ভাটিবাড়ি এলাকার মো. কালিমুল্লাহর ছেলে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড নামের একটি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার অনিক ও তার সহযোগীরা পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে মরদেহ রশি দিয়ে মহাসড়কের ডিভাইডারের একটি গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। বর্বর এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারী দল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করতে সক্ষম হয়। একটি ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি রশি দিয়ে মৃত দিপুকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিচ্ছে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করা হয়।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে। তিনি পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার লিংকিং সেকশনে কর্মরত ছিলেন। গত ১৮ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন দিপুকে কারখানা থেকে বের করে এনে মারধর করে হত্যা করে।পরদিন ১৯ ডিসেম্বর বিকেলে নিহতের ভাই অপু দাস অজ্ঞাতনামা দেড়শ’ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

দিনাজপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
দিনাজপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

শাওয়ালের ৬ রোজা রাখবেন যে নিয়মে
শাওয়ালের ৬ রোজা রাখবেন যে নিয়মে

শাওয়াল মাসে ৬টি রোজা রাখা সুন্নত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ Read more

গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান
গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার Read more

নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

ড্রাইভিং পরীক্ষায় পাশ ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র (টিটিসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন