ময়মনসিংহের ত্রিশালে জেএসসি বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল সরকারি নজরুল একাডেমী কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ইলেকট্রনিক ডিভাইস থাকায় এক শিক্ষক ও ফাঁসকৃত প্রশ্ন হাতে থাকায় এক শিক্ষার্থীকে বহিস্কার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে আদালতে প্রেরণ করে ত্রিশাল থানা পুলিশ।জানাযায়, গত মঙ্গলবার ত্রিশাল উপজেলার নজরুল একাডেমী কেন্দ্রে জেএসসির বৃত্তি পরীক্ষা শুরু আগে থানা থেকে প্রশ্ন নেয়ার কিছুক্ষণ পর একই প্রতিষ্টানের শরীরচর্চার খন্ডকালীন শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাদিকুল ইসলাম প্রশ্নপত্র ফাঁস করে বাহির থেকে উত্তর সরবরাহ করে নিজের শিক্ষার্থীদের বিতরণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী পরিদর্শনের সময় হাতেনাতে আটক করে। এসময় তার কাছে গণিত পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপি ও উত্তরপত্র জব্দ করে। পরে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে কেন্দ্র সচিব ও নজরুল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলা দায়ের করলে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও পরীক্ষার কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে বড়মা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান ও নকল করার দায়ে নজরুল একাডেমীর শিক্ষক আহনাফ আবিদ রাফিনকে বহিস্কার করা হয়।ত্রিশাল থানা অফিসার ইনচার্য ফিরোজ হোসেন বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়ে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, জেএসসি বৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে একজন শিক্ষক নকল সরবরাহ করা ও অসৎ উপায় অবলম্বন করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নাড়ির টান ছেড়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল Read more

অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ভোলার লালমোহনে বৈদ্যুতিক মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি (১৬) নামের নবম শ্রেণির এক Read more

গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী
গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী

অন্ধ হয়েও কারো কাছে হাত না পেয়ে গরুর সাহায্যে চলাফেরা করছেন কাজেম আলী নামের এক ব্যক্তি। গরুকে খাওয়ানো থেকে শুরু Read more

ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা
ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ জানুয়ারি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় Read more

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন