বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন পাসপোর্ট যাত্রীদের জাল ফরমের মাধ্যমে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা।রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা যাত্রীদের কাছে প্রতারণার মাধ্যমে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের জাল ফরম সরবরাহ করছিলেন।আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার স্থানীয় ভবেরবেড় গ্রামের আতিকুর রহমান ও রুবেল হোসেন, বড়আচড়া গ্রামের আলামিন শেখ এবং রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন।বেনাপোল বন্দরের এপিবিএন এর ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, যাত্রীদের কাছে ভারত গমনের বহির্গমন বিভাগের জাল ফরম সরবরাহের সময় প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। যাত্রীর মাধ্যমে জানা গেছে, জোর করে অর্থ আদায় করে ইমিগ্রেশনের ওই জাল ফরম সরবরাহ করছিল। আটককৃতদের নামে প্রতারণা মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ‘আমি শুনেছি ইমিগ্রেশনের বহির্গমন ফরম জাল চক্রের চার সদস্যকে এপিবিএন সদস্যরা আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে। এখন ভারত গমনে বহির্গমন বিভাগের ফরম পূরণ করার প্রয়োজন নেই। ডেস্ক অফিসাররা যাত্রীদের সুবিধার্থে তাদের পাসপোর্ট দেখে নির্ভুলভাবে সরাসরি অনলাইনে পূরণ করে থাকেন।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট
নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ার মধ্যেই নেত্রকোনায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জেলার ১৮টি ফিলিং স্টেশনের Read more

শেখ হাসিনা ও তার পিতা এদেশে গণতন্ত্র হত্যা করেছে: সালাহউদ্দিন আহমদ
শেখ হাসিনা ও তার পিতা এদেশে গণতন্ত্র হত্যা করেছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে,গণতন্ত্র ধ্বংস করেছে Read more

জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি
জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি

ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় Read more

নারায়ণগঞ্জে পাভেল হত্যা মামলার প্রধান আসামী বাবু গ্রেফতার
নারায়ণগঞ্জে পাভেল হত্যা মামলার প্রধান আসামী বাবু গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল হত্যা মামলার প্রধান আসামী মায়সার আহমেদ বাবু (২৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল জেলার Read more

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক
মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক

মাগুরায় দূষিত দূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত করে ফেসবুকে পোস্ট করায় দ্বীপ্ত কুরি Read more

যশোর হাসপাতালে আধুনিক এক্সরে মেশিন যুক্ত, তিন মিনিটে মিলবে রিপোর্ট
যশোর হাসপাতালে আধুনিক এক্সরে মেশিন যুক্ত, তিন মিনিটে মিলবে রিপোর্ট

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মতিয়ার রহমান (৪৫) দীর্ঘদিন কোমরের যন্ত্রনায় ভুগছেন।রবিবার (১০ আগস্ট) এসেছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন