ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসমা আক্তার রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাত বালি ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।নিহত আসমা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিলবোকার কাঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকার একটি গার্মেন্টসে কাজ করতেন এবং প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক এই দুর্ঘটনার জন্য দায়ী। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের দাবিও জানান তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

‎‎মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত ৮
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত ৮

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ Read more

শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার
শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক Read more

বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক
বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ। রোববার (১ জুন) বিচারপতি Read more

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন
‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’, শোকজের জবাবে নাসীরুদ্দীন

গত ৫ আগস্ট দলকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কারণ ব্যাখ্যা করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা
নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন