দীর্ঘদিন পালিয়ে বেড়ানো ফেনীর এক পলাতক আসামিকে রামগড় থেকে আটক করে নিয়ে গেলেন ফেনী সদর মডেল থানা পুলিশ।বুধবার (৩০এপ্রিল) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তিনজনের একটি টিম বিশেষ অভিযানের মাধ্যমে ৮নং ওয়ার্ড এলাকা থেকে কামরুজ্জামান সুমন নামের এই আসামিকে আটক করে পুলিশ। জানাগেছে, অভিযানে অংশ নেয়া তিনজন পুলিশ সিভিল পোশাকে ফেনী থেকে রামগড়ে অবস্থান নিয়ে ফলোআপ করে কামরুজ্জামান সুমন(৪২) নামের লোকটি আটক করতে সক্ষম হন। পুলিশ সূত্র বলছে, আটককৃত সুমন ফেনীর লেমুয়া ইউনিয়ননের নেয়াজপুর ৫নং ওয়ার্ড তমিজ উদ্দিন ভুইয়া বাড়ির আবুল কালামের পুত্র। সে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রামগড়ে অবস্থা করছিল।ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি কয়েকদিন ধরে খাগড়াছড়ির রামগড়ে অবস্থান করছেন, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, অবশেষে আটক হয়েছে। বর্তমানে আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন
স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সঙ্গে লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের Read more

ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭
ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭

গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে Read more

গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম।আজ ৫ আগস্ট (মঙ্গলবার) Read more

‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’
‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’

চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন