তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি ফ্লাইট।বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে নির্দিষ্ট ফ্লাইটের আগেই হজযাত্রীরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যান।এদিকে আগের থেকে বেড়েছে ভিসা প্রাপ্তির হার। বুধবারও (৩০ এপ্রিল) ১৯ হাজারের বেশি ভিসাবিহীন যাত্রী থাকলেও আজ কমে তা ১৬ হাজারে নেমেছে। এখন পর্যন্ত ২৭টি ফ্লাইটে ১১ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।নির্বিঘ্নে হজ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শতভাগ যাত্রীর ভিসা পাবেন বলে জানাচ্ছে হজ অফিস। যাত্রীরা বলছেন, বহুদিনে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন হজ যাত্রীরা।এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম Read more

ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০২৫: জাতিসংঘ
ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০২৫: জাতিসংঘ

বিশ্ব ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে পারে ২০২৫ সাল। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, Read more

কুমিল্লা সীমান্তে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
কুমিল্লা সীমান্তে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়েছে। বুধবার (৩০ Read more

দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ Read more

শরীয়তপুরে মহাসড়কে চাঁদা আদায়ের সময় দুই শ্রমিক নেতা আটক
শরীয়তপুরে মহাসড়কে চাঁদা আদায়ের সময় দুই শ্রমিক নেতা আটক

শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে দুই শ্রমিক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা Read more

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন