চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ওই সংঘাতে ‘ব্র্যান্ড নিউ, বিউটিফুল’ সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।জাপানের টোকিওতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন,‘বড় পারমাণবিক শক্তিধর দুই দেশ যুদ্ধ করছিল। তখন সাতটি নতুন, সুন্দর যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। আমি তখন মোদি ও শেহবাজ শরিফ দুজনকেই বলেছিলাম-যুদ্ধ করলে বাণিজ্য বন্ধ।’ খবর আরব নিউজের।ট্রাম্প দাবি করেন, তার বাণিজ্য স্থগিতের হুমকিতেই ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ভারত তার এ দাবি অস্বীকার করেছে। ৭ মে আকাশযুদ্ধটি রাতের আঁধারে হয়েছিল। আনুমানিক ১১০টি যুদ্ধবিমান এতে অংশ নেয়। পাকিস্তান দাবি করে ৬টি ভারতীয় বিমান ভূপাতিত করেছিল সশস্ত্র বাহিনী। তবে ভারত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও নির্দিষ্ট সংখ্যা জানায়নি।বিশেষজ্ঞরা এটিকে দশকের সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন।সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যখন সেখানে এক হামলায় ২৬ জন নিহত হয়। নয়াদিল্লি অভিযোগ করে, হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। ইসলামাবাদ তা অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।ট্রাম্প জোর দিয়ে বলেছেন,‘ ভারত-পাকিস্তানসহ আজারবাইজান-আর্মেনিয়া, মিসর-ইথিওপিয়া, এমনকি ইসরায়েল-ইরান উত্তেজনা কমাতে আমার হুমকিই ৭০ শতাংশ ভূমিকা রেখেছিল।’ তবে ভারত জানিয়েছে, যুদ্ধবিরতি নিজেদের কূটনৈতিক উদ্যোগে হয়েছে, ট্রাম্পের দাবি অতিরঞ্জিত। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরে অটোষ্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় আসামী ভূমিদস্যু ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে Read more

আট বছরেও অনিশ্চিত ঘরে ফেরা, বিশ্বমঞ্চে রোহিঙ্গাদের আর্তনাদ
আট বছরেও অনিশ্চিত ঘরে ফেরা, বিশ্বমঞ্চে রোহিঙ্গাদের আর্তনাদ

আট বছর আগে রাখাইনের সেনা অভিযান থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখনো ঘরে ফিরতে পারেনি। দীর্ঘদিনের Read more

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

হঠাৎ বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা Read more

প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা
প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রায় ৩৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দেশটির একদল বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্ট ড্যানিয়েলের গাড়ি লক্ষ্য করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন