জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে একটি সহজবোধ্য বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর যমুনায় কমিশনের সদস্যদের কাছ থেকে আট খণ্ডের প্রতিবেদন গ্রহণের পর তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদনের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে। যাতে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা তা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে। এ সময় বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যিক পাঠ্য হয়ে যায় সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়ে জানবে এবং তাদের বাবা-মাকেও জানাবে।এসময় আরও ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘আট খন্ডের এই প্রতিবেদনে কমিশনের কার্যপ্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া লিখিত প্রস্তাব, সাধারণ মানুষের মতামত, রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে দেয়া স্প্রেডশিট, সব ধরনের আলোচনা ও সংলাপ লিপিবদ্ধ রয়েছে। ভবিষ্যতে এই আট খন্ডের প্রতিবেদন বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে গবেষণার জন্য দলিল হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।’এর আগে, গতকাল মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া

আমি আশা করিনি ম্যাডাম (খালেদা জিয়া) এত দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। আমি আশা করিনি, তাকে আমি পাব, আমার হাত Read more

বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি সবুজ
আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি সবুজ

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে একসঙ্গে ২ বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। এই ড্রতে সবুজ মিয়া নামের Read more

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অলিম্পিকে জায়গা করে নিচ্ছে ক্রিকেট। এর আগে সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেট। Read more

শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন