ভারত ও পাকিস্তান কেউই যেন কাউকে দেখতে পারে না। তাদের সম্পর্কটা এরকমই সাপে-নেউলে। এমন পরিস্থিতির মধ্যে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা যখন দু’দেশের চিরবৈরী মনোভাবকে আরও উসকে দিয়েছে, ঠিক তখনই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এমন প্রস্তাব দিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ভারত ও পাকিস্তান ইরানের ভাতৃপ্রতীম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নীহিত। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপোড়া তৈরি করতে চাই।পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন আব্বাস আরাগচি। যেখানে বলা হয়েছে, মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে। এর আগে, গত ২২ এপ্রিল ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ পর্যটক হারান। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল ও একইসঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি। জবাবে পাকিস্তানও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভারতের বিমান নিজেদের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া সীমান্ত ক্রসিং বন্ধের পাশাপাশি ভারতীয়দের ভিসা সুবিধাও বাতিল করেছে।এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানায়, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জবাব দেবে।প্রসঙ্গত, উদ্ভূত পরিস্থিতিতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে বিবেচিত হলেও এ বিষয়ে  এখনও নয়াদিল্লি ও ইসলামাবাদ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।সূত্র: ইন্ডিয়া টুডেএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি

এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন বলে হুঁশিয়ারি Read more

টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত Read more

নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল

পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি লিগে বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। প্রতিযোগিতার বিস্তার ও দর্শকসংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এবারের আসরটি নতুন ফর‌ম্যাটে আয়োজন Read more

শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে: সিনিয়র সচিব
শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, রাষ্ট্রের সেবায়, জনগণের কল্যাণে, দায়িত্ব ও কর্তব্যের পথে আপনাদের নতুন যাত্রা শুরু Read more

মালয়েশিয়া বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল
মালয়েশিয়া বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

মালয়েশিয়ার বিষয়ে একটা হাইপ উঠছে যে, মালয়েশিয়ায় ১০-১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়াতে আগামী ১ বছরে Read more

বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের
বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের

শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন