সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। এবারের আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। তবে টুর্নামেন্ট চলা অবস্থায় শিগগিরই বাংলাদেশ ছাড়বেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য যেসকল ক্রিকেটার জাতীয় দলে ডাক পেয়েছেন  তারা দ্রুতই যোগ দেবেন দলের সাথে। আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে বর্তমানে বিপিএলে খেলছেন সাতজন পাকিস্তানি ক্রিকেটার। এর ফলে বোঝা যায়, তারা ৭ জানুয়ারির আগে বাংলাদেশ ছেড়ে চলে যাবেন।বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন যেসব পাকিস্তানি ক্রিকেটার এবং যাদের জাতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন, তারা হলেন- ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বদলে যাচ্ছে মোংলা বন্দর, আমদানি-রপ্তানিতে রেকর্ড
বদলে যাচ্ছে মোংলা বন্দর, আমদানি-রপ্তানিতে রেকর্ড

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থবছরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। বেড়েছে কনটেইনারসহ মেশিনারিজ Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চার জাহাজ
চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চার জাহাজ

নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর যখন উত্তাল, তখন তার বুকে ভেসে বেড়ানো কিছু পরিত্যক্ত নৌযান যেন প্রকৃতির এই ক্রোধের Read more

শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু
শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নানা অপরাধে জড়িত থাকায় গত ১০ মাসে বিএনপির প্রায় সাড়ে ৪ Read more

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা

বরগুনার তালতলীতে ১৯ টি দোকান ও ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন