কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে মোহাম্মদ আবদুর রশিদ (১৮) নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে এবং নিহতের বড় ভাই তজুম উদ্দিন প্রকাশ বাদশাহ গুরুতর আহত হয়েছেন। কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যার দিকে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়া এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আবদুর রশিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম ছনুয়া পাড়া এলাকার সাইফুল ইসলামের পুত্র।স্থানীয়রা জানায়, ঘটনার আগের দিন রাতে জাল বসানো নিয়ে নিহত আব্দুর রশিদের বড় ভাই মোহাম্মদ তজুম উদ্দিন প্রকাশ বাদশার সাথে একই এলাকার জুনায়েদ প্রকাশ সায়েমের সাথে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘাতক সায়েম নামের ছেলেটিকে চড়-থাপ্পড় মারে নিহতের বড় ভাই তজুম উদ্দিন।পরে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নিহত আবদুর রশিদের বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ছুরি মারলে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। এ সময় নিহত আবদুর রশিদের বড় ভাই মোহাম্মদ তজুম উদ্দিন বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মাছ ধরার জাল বসানো নিয়ে নিহতের বড় ভাই বাদশা ও ঘাতক সায়েমের সাথে ঝগড়ার জেরে আবদুর রশিদ নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।কিছুদিন আগেও বদরখালী ইউনিয়নে খালকাঁচা পাড়া নামক এলাকায় ঘাতক সায়েম কর্তৃক এক এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নেয় বলে জানা গেছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল

ইরানের সঙ্গে সংঘাতরে মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল Read more

সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর

অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি Read more

বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার
বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব লাইল্যাঘোনা গ্রাম কাচালং নদীর ভাঙনের ফলে বসবাসে হুমকির মুখে প্রায় ৬০ পরিবার।সরেজমিনে Read more

ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়
ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবির তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার Read more

হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। Read more

আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল
আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল

সৌদি আরবের মক্কার কাকিয়া ফুটবল গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৪–১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিজয় দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন