কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের নারকীয় হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে বিভিন্ন চুক্তি বাতিলসহ, বিভিন্ন অঙ্গনে একের পর এক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করছে দেশ দুইটি। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের এফএম রেডিওতে ভারতীয় গান নিষিদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ।পাকিস্তান ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের (পিবিএ) মহাসচিব শাকিল মাসুদ বলেছেন, ‘পিবিএ তাৎক্ষণিকভাবে দেশজুড়ে পাকিস্তানি এফএম রেডিও স্টেশনগুলিতে ভারতীয় গান সম্প্রচার বন্ধ করে দিয়েছে।’পিবিএ’র এমন পদক্ষেপের প্রশংসা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার। তাদের এই সিদ্ধান্তকে ‘প্রকৃত দেশপ্রেম’ হিসেবে উল্লেখ করেছেন তিনি, ‘পিবিএর দেশপ্রেমিক মনোভব অত্যন্ত প্রশংসিত এবং সমগ্র জাতির সম্মিলিত অনুভূতির প্রতিফলন।তার মতে, পাকিস্তানের এফএম স্টেশনগুলিতে ভারতীয় গান নিষিদ্ধ করার ঘটনা এটা দেখিয়ে দেয় যে, এই ধরনের গুরুত্বপূর্ণ সময়ে আমরা সকলেই জাতীয় ঐক্য প্রচার এবং মূল মূল্যবোধকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ।প্রসঙ্গত, গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। এই হামলার কারণ হিসেবে শুরু থেকেই ভারত দায়ী করে আসছে পাকিস্তানকে। তবে যোগসূত্রিতা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের কথা বলে আসছে শাহবাজ শরিফের পাকিস্তান সরকার। ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা, আত্তারি স্থল বন্দর বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করাসহ একগুচ্ছ পদক্ষেপ নেয়। বিপরীতে পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করে। পরে একই পদক্ষেপ নেয় ভারতও। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক Read more

মানুষ বুঝতে পারে আমার লজ্জা বলে কিছু নেই: বিদ্যা বালান
মানুষ বুঝতে পারে আমার লজ্জা বলে কিছু নেই: বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান একটা সময় সিনেমায় ঝড় তুলেছেন। বিশেষ করে তার অভিনীত 'ডার্টি পিকচার' সিনেমা নিয়ে ছিল সেই Read more

নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটি নতুন করে চালু করেছে ৪ ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো Read more

শেখ হাসিনার ভুত এখনও রয়ে গেছে: ফরহাদ মজহার
শেখ হাসিনার ভুত এখনও রয়ে গেছে: ফরহাদ মজহার

দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, আইন ভাঙ্গার জন্য হয়। আইন Read more

শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা মিটিং করেছে আজকে, কিন্তু Read more

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা আগামী ১৮ অক্টোবর (শনিবার) খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন