ভারত যুদ্ধ শুরু করলেও তার পরিণতি নির্ধারণ করবে পাকিস্তান—এমন মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক। তিনি বলেন, সমগ্র জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে। তারা ঐক্যবদ্ধ এবং সতর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও বার্তায়, ভারতীয় হামলার দ্রুত জবাব দেয়ার জন্য সিরাজ-উল-হক পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।  পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক প্রধান আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণ দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় একই দিকে আছে।’   পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে ভারত নিজেকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের শুরু করা এই সংঘাতকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার ক্ষমতা এবং কর্তৃত্ব এখন পাকিস্তানের রয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ।দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’র আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব Read more

চট্টগ্রামে বৃষ্টির মধ্যে বাস উল্টে আহত ৮
চট্টগ্রামে বৃষ্টির মধ্যে বাস উল্টে আহত ৮

চট্টগ্রামের পটিয়া উপজেলায় টানা বৃষ্টির মধ্যে সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১০ Read more

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ Read more

মাস শেষে হাতে টাকা থাকছে না, করণীয়
মাস শেষে হাতে টাকা থাকছে না, করণীয়

বেতন হাতে পেলেই সাধারণত চাকরিজীবীদের মুখে হাসি ফোটে। কিন্তু সেই হাসি বেশিদিন টেকে না। মাসের শুরুতেই বাসা ভাড়, বাজার, কিস্তি, Read more

সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন Read more

গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী
গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন উপজেলায় ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে। হাতুড়ি পেটানো টুং টাং শব্দে এখন মুখর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন