জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। যা ভারত সব সময় মনে রাখবে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের বক্তব্য দেন তিনি। এ সময় পাকিস্তান-ভারতের সংঘাত নিয়ে কথা বলেন শেহবাজ।তিনি বলেন, এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে সূক্ষ্ম তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়।ভারত রাজনৈতিক খেলা খেলেছে বলেও জাতিসংঘে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী। এছাড়া হিন্দুত্ববাদকে পাকিস্তান পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখে বলে জানান তিনি।ভারতের হামলার জবাবে পাকিস্তান হামলা চালায় জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে তাদের সাতটি বিমান ভূপাতিত করা হয় বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত আমাদের এ জবাব কখনো ভুলবে না।এছাড়া সিন্ধু নদ চুক্তি লঙ্ঘনকে পাকিস্তান যুদ্ধ হিসেবে বিবেচনা করবে বলেও মন্তব্য করেন শেহবাজ।পাকিস্তান ও ভারতের মধ্যে এ সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আসেন এবং সংঘাত থামান বলে জাতিসংঘে বলেন পাকিস্তানের এ প্রধানমন্ত্রী। এর কৃতজ্ঞতা স্বরূপ ট্রাম্পকে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। এছাড়া ওই উত্তেজনার সময় যেসব দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।এগুলোর পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও পাকিস্তানের বন্যা নিয়েও কথা বলেন শেহবাজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে যে ভয়াবহ বন্যা হচ্ছে সেটি সবাইকে বিবেচনায় নিতে হবে।সূত্র: সামা টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক
আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। তাকে হেফাজতে রেখেছে ঢাকা মহানগর Read more

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি
হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

ওমরাহ ও হজ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য Read more

২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি
তীব্র গরমে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কাজের ধীরগতি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা তীব্র গরমে একটানা কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় দুই তৃতীয়াংশ কমে গেছে। Read more

ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি
ক্যাম্পাস পরিচ্ছন্নতায়  যবিপ্রবির কালচারাল সোসাইটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস' কর্মসূচি পালন করেছে ইসলামিক কালচারাল সোসাইটি (ইকাসো), যবিপ্রবি। জিএসটি গুচ্ছের Read more

একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?
একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?

প্রশ্ন: কুরবানির পশুতে সাত ভাগের এক ভাগের টাকা দুই ভাই মিলে, আমাদের মায়ের পক্ষ থেকে দিলে কুরবানি হবে কিনা!উত্তর: না, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন