পীত সাগরে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ সাময়িকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বাস্তবিক সামুদ্রিক সীমান্ত নর্দার্ন লিমিট লাইন (এনএলএল) অতিক্রম করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটির পর দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সতর্কতামূলক গোলাবর্ষণ করলে জাহাজটি দ্রুত উত্তর দিকে ফিরে যায়।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, উত্তর কোরিয়ার জাহাজটি দক্ষিণ কোরিয়ার সীমান্ত দ্বীপ বেংনিয়ংয়ের কাছে প্রবেশ করে প্রায় ৫ কিলোমিটার ভেতরে চলে আসে এবং প্রায় এক ঘণ্টা দক্ষিণ কোরিয়ার জলসীমায় অবস্থান করে।দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রথমে একাধিক সতর্কবার্তা দিলেও জাহাজটি সীমান্ত অতিক্রম করে। পরে একটি যুদ্ধজাহাজ থেকে ডজনখানেক সতর্ক গুলি ও শেল নিক্ষেপ করা হয়। এরপর উত্তর কোরিয়ার জাহাজটি পশ্চিমমুখী হয়ে সীমান্তের উত্তরে ফিরে যায়। ওই সময়ে প্রায় ২ হাজার ৮০০ টন ওজনের দক্ষিণ কোরিয়ান নৌবাহিনীর এক কনভয় জাহাজ ওই অঞ্চলে অবস্থান করছিল।যৌথ বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কোনো অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যায়নি। এক কর্মকর্তা বলেন, ‘আমরা সর্বদা প্রস্তুত রয়েছে এবং এনএলএল সুরক্ষার জন্য যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে জবাব দেব।’প্রসঙ্গত, প্রায় তিন বছর পর এ ধরনের সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটল। এর আগে ২০২২ সালের অক্টোবরে একটি উত্তর কোরীয় জাহাজ ৩.৩ কিলোমিটার দক্ষিণে প্রবেশ করেছিল, তবে সতর্কতামূলক গুলি চালানোর পর ফিরে গিয়েছিল উত্তর কোরিয়ার সেই জাহাজটি।সূত্র: আনাদোলুএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে গিয়ে আটক ৪
খাবারে বিষ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে গিয়ে আটক ৪

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় রান্না করা খাবারে বিষ মিশিয়ে সবাইকে অচেতন করে সর্বস্ব লুটের সময় সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে আটক Read more

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ Read more

যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে
যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব Read more

আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

আজ থেকে বাড়তে পারে বৃষ্টি তবে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে Read more

নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় হোসিয়ারী শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় হোসিয়ারী শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হোসিয়ারী শ্রমিক ফারুক নিহতের ঘটনায় ৫ কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার Read more

ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন