ভারতে বাংলাদেশের ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে।জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নেয় ইউটিউব। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ।তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব শুক্রবার জানিয়েছিল যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব।শনিবার (১০ মে) ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানায়, বাংলাদেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল-সময় টিভি এবং ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভেরিফায়েড (স্বীকৃত)। এদের মোট সাবস্ক্রাইবার ৫ কোটি ৪২ লাখের বেশি।ভারতের ভূ-অবস্থান থেকে এই টিভিগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না। প্রবেশ করতে গেলে লেখা আসে, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জন শৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ফয়েজ আহমদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘বাংলাদেশের অন্তত ৪টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। তিনি আরও লিখেন, ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যারা এসব চ্যানেল নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এমন কাজ কনজিউমার রাইটসের (ভোক্তা অধিকার) আন্তর্জাতিক নীতিবিরুদ্ধ বলেই প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার
কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিববান্ধব করে তোলার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় Read more

শেরপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান
শেরপুরে  ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

বগুড়ার শেরপুর পৌর এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।  শনিবার (২৪ মে) দুপুর ১২টা Read more

নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক
নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। তিনি বলেন, 'এখন পর্যন্ত Read more

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ Read more

চ্যাটজিপিটির নতুন ব্রাউজার অ্যাটলাস কি পারবে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে?
চ্যাটজিপিটির নতুন ব্রাউজার অ্যাটলাস কি পারবে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে?

গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হতে চাইছে ওপেন-এআইয়ের নতুন ওয়েব ব্রাউজার অ্যাটলাস। এই প্রতিবেদন থেকে সহজেই জেনে নিতে পারেন এই ব্রাউজারের মূল Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন