মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা জড়ো হয়েছিলেন। সেখানে একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতারা। সেখানে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে ট্রাম্পের একটি ভিডিও সবার মনোযোগ আকর্ষণ করে যা ভাইরাল হয়।বক্তৃতার সময়, ট্রাম্প তার পিছনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন বিশ্বনেতাকে স্বাগত জানান এবং তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। যখন মেলোনির পালা আসে, তখন তিনি সবকিছু বাদ দিয়ে তার ‘সৌন্দর্য’ নিয়ে কথা বলেন এবং জিজ্ঞাসা করেন, তিনি প্রশংসায় বিরক্ত হয়েছেন কিনা।মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের একজন নারী আছেন, যিনি ‘বিউটিফুল’। আমি আসলে এটা সরাসরি বলতে পারি না কারণ, আপনারা জানবেন যে, এভাবে বললে যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে পারে।  ‘কিন্তু আমি এই সুযোগটা ছাড়তে চাচ্ছি না।’ ট্রাম্প ইতালির প্রেসিডেন্ট মেলোনির দিকে মুখ ফিরিয়ে বলেন। এরপর মেলোনির দিকে তাকিয়ে বলেন, এই যে মেলোনি, ‘বিউটিফুল’ বলাতে আপনার আপত্তি নেই তো, তাই না?পরে ট্রাম্প তাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয় এই ক্লিপটি। এ নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করেন যে, মেলোনি ট্রাম্পের প্রশংসায় ততটা খুশি হননি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত
এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত

অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ফের ভারতকে বড় ধাক্কা দিতে Read more

সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা
নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি Read more

উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে Read more

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়াসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন