ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে ৩ দালালসহ আটক করা হয়েছে।শনিবার (০৯ আগস্ট) সকালে তিন দালালসহ (সীমান্ত পারাপারে সহায়তাকারী) শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামবাসী তাকে আটক করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় ৩ দালালসহ রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত দালালরা হলেন-পেপুলবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ আলী ও একই গ্রামের ফয়েজ আলী ও মিরাজ উদ্দিন।              জানা যায়, ভারতে পালানোর জন্য দালালদের সঙ্গে চুক্তির মাধ্যমে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামের আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। কিন্তু দালালরা তাকে ভারতে পাচার না করে তিন দিন ধরে আটক করে রাখেন। তার কাছে থাকা ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেন। আরও টাকার দাবিতে শারীরিক নির্যাতন করেন দালালরা। ঘটনার দিন সকালে ৩ দালাল মোটরসাইকেল করে জেলেপোতা গ্রাম দিয়ে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এসময় এলাকাবাসী মটরসাইকেলে থাকা চারজনকে আটক করেন। পরে চিৎকার করা ব্যক্তি আওয়ামী লীগের নেতা জানতে পেরে পুলিশকে খবর দেন এলাকাবাসী। মহেশপুর থানার ওসি সাজজাদুর রহমান জানান, খবর পেয়ে আটক ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে এক জনের বাড়ি চাঁদপুর মতলব থানায়। তার বাপের নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ
ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ

ইসরায়েলে আট মাস আটক থাকার পর ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু ফাউল তার মায়ের কণ্ঠস্বর শুনতে পান। কিন্তু মায়ের মুখ দেখতে Read more

নির্বাচন বানচালে ‘অদৃশ্য শক্তি’ ষড়যন্ত্র করছে: গয়েশ্বর
নির্বাচন বানচালে ‘অদৃশ্য শক্তি’ ষড়যন্ত্র করছে: গয়েশ্বর

নির্বাচন বানচালে অদৃশ্য শক্তি চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম Read more

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০
হিলিতে চিকিৎসককে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ আগস্ট) Read more

সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক Read more

কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ইমরান, সম্পাদক আদম
কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ইমরান, সম্পাদক আদম

'সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে' এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন