বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি জানার পর ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাধছেন ভারতের ব্যবসায়ীরা।জানা যায়, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন।এ ছাড়া ভারতের কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, রাজধানী শহর দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি। একই সঙ্গে ক্ষতির মুখে পড়ে দেশটির হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাত।তবে, ভিসানীতি সহজ করার ফলে আবারও বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা। বাংলাদেশিরা আসলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা তাদের। একই আশা হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাক ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীদেরও। তারা সকলেই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হয়ে উঠুক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণপ্রার্থী এবং Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২
ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২

২০১৯ সাল থেকে এক সঙ্গে পড়াশোনা। একই হলে একই রুমে অবস্থান। কাকতালীয় ভাবে এক রুমে থাকতে শুরু করেন চার বন্ধু। Read more

খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?
খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?

খাবার শেষ করেই অনেক ধূমপায়ী যেন একটিবার সিগারেট ধরানোর জন্য অস্থির হয়ে ওঠেন। যেন খাওয়ার পর ধোঁয়ার টান ছাড়া দিনটা Read more

ডিভোর্সের দিন রাতেই নিখোঁজ, চার দিন পর উদ্ধার হল নারীর লাশ
ডিভোর্সের দিন রাতেই নিখোঁজ, চার দিন পর উদ্ধার হল নারীর লাশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউ খেত থেকে তনজিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন