রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাচারিবাড়ি বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।বাবুল (৫৫) ওই ইউনিয়নের পালট এলাকার আনসার আলী মোল্লার ছেলে।স্থানীয়রা জানায়, চায়ের দোকানে আড্ডার একপর্যায়ে শীত নিয়ে কথাবার্তা থেকে খালে ডুব দেওয়ার বিষয়টি ওঠে। পরে তিনি খালে নেমে একটানা ১০১ বার ডুব দেন। ডুব শেষে অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় অভিযুক্ত লিটন হাওলাদার জানান, তিনি কোনো বাজি ধরেননি। সুলতান মোল্লা নামে এক ব্যক্তি বাজির কথা বলেন। তিনি বাবুল মোল্লাকে খালে নামতে নিষেধ করেছিলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডাজনিত হাইপোথার্মিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর সমাবেশ
কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে লৌহজং নদীর উপর ফুটওভার ব্রীজ নির্মাণের দাবী সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (৯ মে) বিকেলে পৌরসদরের বাবু Read more

কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার Read more

এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) Read more

Emberluck Casino France : étapes et méthodes
Emberluck Casino France : étapes et méthodes

Emberluck Casino France – Tout ce qu’il faut savoir Vous cherchez un casino en ligne qui combine bonus généreux, large Read more

বিজিবিতে চাকরি পেলেন সিমান্তে নিহত সেই ফেলানীর ছোট ভাই
বিজিবিতে চাকরি পেলেন সিমান্তে নিহত সেই ফেলানীর ছোট ভাই

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন