কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইমন মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।সোমবার (৬ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, তিনজন মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘুরছিল। তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা ধাওয়া করে। এসময় তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যায় আর একজনকে আটক করে উপস্থিত জনতা। পরে এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত ইমন মিয়া অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘির পাড় এলাকার নেশের আলীর ছেলে।স্থানীয়রা জানান, আটক ইমন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। তার কারণে এলাকায় যুবসমাজ বিপথে চলে যাচ্ছিল। জনতা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়।সচেতন মহল বলছে, অষ্টগ্রামে মাদকবিরোধী আন্দোলনে এখন সাধারণ মানুষও সরব হয়ে উঠেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ প্রশাসনের প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, “স্থানীয়দের সহায়তায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড
বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ Read more

প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ
প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে লাগানো বিতর্কিত বিলবোর্ডগুলো অবশেষে অপসারণ করা হয়েছে। শনিবার Read more

সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সারাদেশে একদিনে ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন কৃষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে Read more

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি
সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ঢাকা Read more

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন