ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীর বাঁধ ভাঙ্গনের কারণে ভারত হয়ে আসা পানি বাংলাদেশের আত্রাই নদীতে বাড়তে শুরু করেছে। দ্রুত বাঁধ নিয়ন্ত্রণ করা না হলে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্খা রয়েছে। এতে বেশি শঙ্খায় রয়েছেন কৃষকরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তোলা নিয়ে।জানা গেছে, মাত্র চার মাস আগে বন্যা মোকাবেলায় বালুরঘাটে আত্রাই নদীতে ৩০কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে স্বল্প উচ্চতার বাঁধ। গত মঙ্গলবার পানির চাপে বাঁধটির কিছু অংশ ভেঙে যায়। যার ফলে আতঙ্কে রয়েছে নদী পাড়ের স্থানীয় বাসিন্দা। এর আগেও গত ফেব্রুয়ারি মাসে পানির তোড়ে বাঁধটি ভেঙে যাওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মেরামত হওয়া অংশ ফের ভেঙে গেছে। বাঁধটি ভাঙ্গণের কারণে ভারতের বালুরঘাটের ডাঙ্গি, গুপিনগর এবং জলঘর বিএসএফ ক্যাম্পসহ পার্শ্ববতী খিদিরপুর, ভাতচালা, মায়া মারি, ফতাপুর সীমান্ত এলাকা এবং বাংলাদেশের আত্রাই নদীর পাশের গ্রাম মনোহরপুর, রামচন্দ্রপুর, দক্ষিণখন্ডা, রসপুর, উদয়শ্রী, বেড়িতলা, চৌঘাট, সিলিমপুর, বলরামপুর ও চানকুড়িসহ বেশ কয়েকটি গ্রাম নদীর পানিতে প্লাবিত হতে পারে। পাশাপাশি নিচু সীমান্তবর্তী এলাকার ফসলের মাঠগুলো নদীর পানিতে প্লাবিত হওয়ার শঙ্খা রয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিমুলতলী বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে ভারত সীমান্ত থেকে আসা আত্রাই নদীর পানি গত ২৪ ঘন্টায় বাড়তে শুরু করেছে। পানির স্রোতের সাথে প্রচুর পরিমাণে কচুরিপনা ভারত সীমান্ত দিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছে। এবিষয়ে উপজেলার মনোহরপুর এলাকার কৃষক খলিলুর রহমান জানান, আত্রাই নদীর বাঁধের উপরে আমার ৩৭ শতাংশ জমিতে বোরো ধান রয়েছে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যে ধানগুলো কেটে বাড়িতে আনা হবে। ভারতের বাঁধ ভাঙনের প্রভাব যদি বাংলাদেশে পড়ে তাহলে আমার ফসল বাড়িতে আনা ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে।একই এলাকার কৃষক আব্দুল মান্নান জানান, শিমুলতলী মৌজা এবং মনোহরপুর মৌজায় আমার প্রায় ৫বিঘা বড় মাপে জমিতে বোরো ধান লাগানো রয়েছে। বাংলাদেশে পানি বাড়লে আমিসহ স্থানীয়দের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে।উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, আত্রাই নদীর পানি ২১.০১ মিটার পর্যন্ত বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। এর আশে পাশে পানি বাড়লেও খুব বেশি ক্ষতি হবেনা। পাশাপাশি নিচু এলাকার মাঠের ফলস কিছু অংশ ঘরে তুলেছেন কৃষকরা।নওগাঁ পানি উন্নয়ন বিভাগের উপবিভাগের প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, বর্তমানে আত্রাই নদীর পানি বিপৎসীমার অনেকাংশে নিচে রয়েছে। উজানে বৃষ্ঠিপাত না হলে দুএকদিনে পানি কমে যাবে বলেও তিনি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’
‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার Read more

ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে সিলেট টাইটানস। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৯০ Read more

কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে
কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর বেনাপোল চেকপোস্টে

নদী ভাঙন, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায়, বাল্য বিবাহ, যৌতুকের শিকার, স্বামী পরিত্যক্তা কর্মহীন নারীরা ভিড় জমাচ্ছে সীমান্ত শহর Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই হামলার পর আহতদের Read more

জীবননগরে চিকিৎসক ও লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
জীবননগরে চিকিৎসক ও লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

চিকিৎসক ও লোকবলের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা মানুষ। বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন