ভোলার লালমোহন উপজেলায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৯ মে) সকাল ১১টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের উপরে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে সাধারণ জনতা ও প্রাক্তন ছাত্রদেরকেও যোগ দিতে দেখা যায়।বিক্ষোভকারী কয়েকজন শিক্ষার্থী জানান, সরকারি বিদ্যালয় হওয়ার পরেও বেসরকারি বিদ্যালয় গুলোর চেয়ে বিভিন্ন সময় অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। বিদ্যালয়ের ল্যাব ও অবকাঠামোর প্রয়োজনীয় সামগ্রীও বিক্রি করে ফেলেছেন ওই দুই শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বিদ্যালয়ের জমি বিক্রি এবং লিজ দিয়ে টাকা আত্মসাৎ করেছেন।জানা যায়, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের চাচাতো ভাই এবং সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়ব চাচাতো বোন জামাই। সেই সুবাধে ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের জমি, বাজারের কিছু জায়গা বিক্রি করে দেন। এছাড়াও ক্ষমতার দাপট দিয়ে বিভিন্ন সময়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন ওই দুই শিক্ষক।এদিকে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জনরোশের ভয়ে পলাতক হন ওই দুই শিক্ষক। দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকায় এর আগেও তাদের অপসারণের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের কাছে ফোন করা হলে তিনি জানান, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, এসব অভিযোগের সত্যাতা নেই। সাংবাদিকের কোন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিভিন্ন করে দেন।অপর সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের কাছে জানতে তার ফোনে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এ বিষয়ে একটি তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদনটি ৭ কর্মদিবসের মধ্যে দেওয়ার কথা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবিষয়ে কথা বলবো যাতে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং তদন্তে অনিয়ম প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে দুইটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত Read more

ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থীর
ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।মঙ্গলবার Read more

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা Read more

শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম
শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম

পটুয়াখালীর গলাচিপায় শেষ মুহূর্তে কোরবানির গরুর হাটগুলো জমে উঠেছে, বেড়েছে পশুর আমদানি। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে হাটে ভিড় Read more

বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) দুপুর Read more

বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন
বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি পরিস্থিতির শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা আজ নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন