শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে ব্লকেড কর্মসূচি করেছে ছাত্র-জনতা।এ সময় সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের বাক বিতণ্ডা সৃষ্টি হলে এক পর্যায়ে ছাত্র জনতার সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা সরে যান।রবিবার (১০ আগস্ট) ১৪ তম দিনের মতো এই আন্দোলন করছে তারা। সকাল ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। বেলা ১২টায় নানা ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে।এছাড়া ১৪ তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেড কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।মহাসড়ক অবরোধের কারণে রাজধানীর সাথে কুয়াকাটা সহ বিভাগের ৬ জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সড়ক অবরোধ করে আন্দোলন করায় সেনাবাহিনীর সদস্যরা সড়ক থেকে সরে যেতে বলায় আন্দোলনকারীদের সাথে বাক বিতণ্ডা সৃষ্টি হলে এক পর্যায়ে ছাত্র জনতার সাথে সেনাবাহিনীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার পর নথুল্লাবাদ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর পত্নীতলার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালাপুর ডাবল ব্রিজ এলাকা থেকে Read more

ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর

ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে Read more

৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল
আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির Read more

১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার
১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার

বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন